
মাগুরায় নির্যাতনের শিকার শিশুটি এখন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পিআইসিইউতে অচেতন পড়ে রয়েছে। দুই দিন হলে গেল, এখনো তার জ্ঞান ফেরেনি। চিকিৎসকেরা বলছেন, শিশুটির অবস্থা সঙ্কটাপন্ন।
আজ শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটিকে দেখতে যান সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ।
তিনি সাংবাদিকদের সামনে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘যে মেয়েটি মেয়ে হয়ে ওঠেনি, যে মেয়েটি নারী হয়ে ওঠেনি, তার তার গায়ে হাত দেয় কী করে? এই দেশটি কাপুরুষের দেশ হয়ে গেল! যারা আট বছরের মেয়ের গায়ে হাত দিল, এই কাপুরুষগুলো পুরুষ হয়ে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে।’
উপদেষ্টা বলেন, ‘এদেরকে দমন করার দায়িত্ব আপনাদেরও। সমাজ কি সুস্থ আছে বলে আপনার মনে হয়? আর আপনার কি মনে হয়, আমি ছয় মাস এসেছি, আর আপনার কি মনে হয়, এই পচে যাওয়া সমাজকে বদলে দেব! বাচ্চাটা জীবন নিয়ে লড়ছে, ডাক্তাররা জানে না তাকে বাঁচাতে পারবে কি পারবে না। ডাক্তাররা কাজ করছে, তরুণ ছেলে–মেয়েরা প্রতিবাদ করছে। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব। এই বাচ্চাটা যেন সর্বোচ্চ বিচার পায়।’
তিনি বলেন, ‘প্রথম কথা, সবাই দোয়া করবেন বাচ্চাটা যেন বাঁচে। ডাক্তাররা সর্বোচ্চ চেষ্টা করছে। এসব ঘটনায় আপনাদের সাংবাদিকদেরও দায় আছে। দয়া করে আপনারা দোষীদের কোনোভাবেই জায়েজ করবেন না। বারবার এই ঘটনাগুলো ঘটছে। এগুলো হতে দেওয়া যাবে না। এখানে প্রমাণ আছে, আসামি আছে, কিছুতেই আমরা হাতছাড়া হতে দেব না। এটা অবশ্যই নজরে রাখতে হবে।’
উপদেষ্টা বলেন, ‘আজ আন্তর্জাতিক নারী দিবস। কিন্তু আমাদের এই দেশের নারীদের কোনো পরিবর্তন হয় না। শিশুদের জন্য আমরা সুন্দর পরিবেশ দিতে পারি না। আমরা সিদ্ধান্ত নিয়েছি, তিনটি মন্ত্রণালয় ও কমিউনিটিসহ ঢাকা থেকে শুরু করে ১৩০টি ক্যাম্প করতে যাচ্ছি। যে ক্যাম্পের ভেতরে হোম মিনিস্ট্রি (স্বরাষ্ট্র মন্ত্রণালয়), সমাজ কল্যাণ মন্ত্রী, মায়েরা থাকবে, অভিভাবক এবং জুলাইয়ের বাচ্চারা থাকবে। আমরা এই ক্যাম্পটাকে ধরে নজরদারির ভেতরে আনব। তখন আপনাদের সাহায্য লাগবে আমাদের। আমাদের সর্বশক্তি দিয়ে এই অসুস্থ সমাজটাকে সুস্থ করে তুলতে হবে।’

মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানীর জন্ম ও মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালন এবং তাঁর জীবন, সংগ্রাম ও মুক্তিযুদ্ধে তাঁর ভূমিকা পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবি উঠেছে জাতীয় সংসদে।
৭ ঘণ্টা আগে
আকাশপথে জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কাছেই ৫ হাজার ৮৪২ কোটি টাকার বেশি পাওনা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক)। বছরের পর বছর বিমান বাংলাদেশ অ্যারোনটিক্যাল ও নন-অ্যারোনটিক্যাল চার্জ পরিশোধ না করায় এই বকেয়া দাঁড়িয়েছে। পাঁচটি দেশীয় এয়ারলাইনসের কাছে বর্তমানে বেবিচকের মোট
৭ ঘণ্টা আগে
চার দশক পর আবারও জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পেল বাংলাদেশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব আনুষ্ঠানিকভাবে নেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
৮ ঘণ্টা আগে
নিজের বক্তব্যে ২০০৯ সাল থেকে গুম-খুন-নির্যাতনের পরিসংখ্যান তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। বেনজীর আহমদকে ‘সিরিয়াল কিলার’ আখ্যা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই নির্যাতনের হাতিয়ার এবং যে দুষ্কৃতকারীরা ছিল তার মধ্যে শেখ হাসিনার পরে বেনজীরকে ‘নাম্বার ওয়ান’ বলা যায়।
৮ ঘণ্টা আগে