
কুড়িগ্রামের নাগেশ্বরীতে শোবার ঘর থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার দিবাগত রাতে উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের দিগদারি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নারীর নাম মহিমা বেগম। তিনি ওই এলাকার বাবলু মিয়ার স্ত্রী। ঘটনার পর থেকে ওই নারীর স্বামী বাবলু মিয়ার সন্ধান পাওয়া যাচ্ছে না। তিনি নিখোঁজ নাকি পলাতক তা-ও নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ ও নিহতের পরিবারের লোকজন জানায়, বাবলু মিয়া স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে নিয়ে ঢাকায় থাকেন। সেখানে তিনি রিকশার গ্যারেজ ও মেস চালান। দুই সপ্তাহ আগে পরিবার নিয়ে বাড়িতে এসেছেন। রোববার সন্ধ্যায় তাঁদের ঢাকা যাওয়ার কথা ছিল। তবে তাঁরা যাননি।
সোমবার ভোরে বাবুল মিয়ার মা ঘুম থেকে উঠে ছেলের ঘরের দরজা বাইরে থেকে লাগানো দেখতে পান। তাঁর ডাকে পরিবারের অন্য সদস্যরা জেগে ওঠেন। বাবলু মিয়ার ছোট ছেলে ঘরে গিয়ে বিছানায় তার মায়ের ক্ষতবিক্ষত মরদেহ দেখতে পান। তবে ঘরে বা বাড়িতে বাবলু মিয়াকে খুঁজে পাওয়া যায়নি।
খবর পেয়ে সোমবার সকালে নাগেশ্বরী থানা-পুলিশ মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদনের বরাতে পুলিশ জানায়, মরদেহের গলায় ও শরীরের কয়েকটি স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহের পাশ থকে একটি ছুরি উদ্ধার করেছে পুলিশ।
পরিবার ও স্থানীয়দের দাবি, বাবলু মিয়া ও মহিমা বেগমের মধ্যে সুসম্পর্ক ছিল। হত্যাকাণ্ড হওয়ার মতো দাম্পত্য কলহ ছিল না। তবে জাদুটোনা বা ঝাড়ফুঁক নিয়ে কয়েক দিন ধরে তাঁদের মধ্যে কিছুটা মন-কষাকষি চলছিল।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান বলেন, ‘এটি হত্যাকাণ্ড। আমরা ধারণা করছি নিহতের স্বামী এ ঘটনায় জড়িত। তার সন্ধানে আমাদের টিম কাজ করছে। নিহতের পরিবার থেকে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।’

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৩ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২৩ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩২ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে