
মাদ্রাসা শিক্ষকদের মর্যাদা ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সহকারী শিক্ষকদের অষ্টম গ্রেডের বেতন কাঠামো চালুর দাবি জানিয়েছে বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশন (বিএমজিটিএ)। একই সঙ্গে শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ ও সব শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি জানিয়েছে সংগঠনটি।
আজ শুক্রবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের আকরম খাঁ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি মো. হারুন অর রশিদ। তিনি বলেন, বর্তমানে শিক্ষা খাতে বাজেট বরাদ্দ আন্তর্জাতিক মানদণ্ডের তুলনায় অনেক কম। ২০২৪-২৫ অর্থবছরে বরাদ্দ করা ৯৪ হাজার ৭১১ কোটি টাকা জাতীয় বাজেটের মাত্র ১১ দশমিক ৮৮ শতাংশ, যা জিডিপির ১ দশমিক ৬৯ শতাংশ। অথচ ইউনেসকোর পরামর্শ অনুযায়ী জিডিপির অন্তত ৬ শতাংশ শিক্ষায় বরাদ্দ থাকা উচিত।
মো. হারুন অর রশিদ আরও বলেন, শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ দিয়ে সব শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ ও মাদ্রাসার সহকারী শিক্ষকদের অষ্টম গ্রেডের বেতন নিশ্চিত করতে হবে।
সংগঠনের উত্থাপিত প্রধান দাবিগুলো হলো—এমপিওভুক্ত শিক্ষকদের পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান; সরকারি নিয়মে মেডিকেল ও বাড়িভাড়া প্রদান; মাদ্রাসার সহকারী শিক্ষকদের অষ্টম গ্রেড প্রদান; অনুপাত প্রথা বাতিল করে প্রভাষকদের সহকারী অধ্যাপক পদে পদোন্নতি; স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা এমপিওভুক্তকরণ; শিক্ষা কমিশন গঠন; এনটিআরসিএর মাধ্যমে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগপ্রক্রিয়া চালু; সব শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ; মাদ্রাসার প্রশাসনিক পদে জেনারেল শিক্ষকদের নিয়োগ।
সংবাদ সম্মেলনটি সঞ্চালনা করেন সংগঠনের মহাসচিব ফিরোজ আলম। এ ছাড়া উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি সুলতান মাহমুদ, ফকরুল ইসলাম, কে এম শামীম, আবদুস সাকুর, মোহাম্মদ আলী, আব্দুল হাই, ফজলুর রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব মেহেদী হাসান সরকার, সিনিয়র সাংগঠনিক সম্পাদক মো. এলিন তালুকদার, অর্থ সম্পাদক আলাউদ্দিন, রেজাউল হক মণ্ডল প্রমুখ।

একসময় বর্ষায় হাঁটুসমান কাদা, শুকনো মৌসুমে ধুলাবালু আর ভাঙাচোরা পথে চলাচল ছিল দুর্ভোগের আরেক নাম। কৃষককে মাথায় করে ফসল আনতে হতো, স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের পোশাকে লেগে থাকত কাদার ছাপ। সেই দৃশ্য এখন অনেকটাই অতীত।
২১ মিনিট আগে
২৫ হাজার টাকা বেতনে শিক্ষকতার চাকরি করতেন মাদারীপুরের কালকিনির খন্দকার হাবিবুর রহমান। কিন্তু জেলার মানুষজনের ইতালি যাওয়ার প্রবণতা দেখে সেই চাকরিতে মন বসাতে পারেননি। দুই বছর আগে জড়িয়ে পড়েন মানব পাচারে। এতে ভাগ্য খুলে যায় হাবিবুরের। মাত্র দুই বছরেই হয়ে যান কোটি কোটি টাকার মালিক।
৩৬ মিনিট আগে
মহাপরিচালক (ডিজি) নিয়োগকে কেন্দ্র করে দেশের কৃষি খাতের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (ব্রি) শুরু হওয়া অস্থিরতা কাটছে না। বিজ্ঞানী ও কর্মকর্তা-কর্মচারীরা ডিজি নিয়োগকে কেন্দ্র করে কার্যত দুই গ্রুপে বিভক্ত হয়ে গেছেন।
১ ঘণ্টা আগে
দেশে গম ও ভুট্টার চাষ বাড়াতে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট (বিডব্লিউএমআরআই) দেশব্যাপী কৃষকদের মধ্যে বাংলাদেশের বর্তমান পরিবর্তনশীল আবহাওয়ায় সহনশীল, দেশজুড়ে আবাদযোগ্য এবং ভালো ফলন হবে এ রকম নতুন নতুন গম ও ভুট্টার জাত উদ্ভাবন করে চলেছে।
২ ঘণ্টা আগে