
রাজধানীর সবুজবাগে নারী বন্ধুর ভাড়া বাসায় সিফাত উল্লাহ (২৭) নামের এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ সময় দুই যুবক আহত হয়েছেন।
আজ রোববার সন্ধ্যা ৭টার দিকে গুরুতর আহত রিফাতকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর আগে বেলা ৩টার দিকে সবুজবাগ আদর্শপাড়া বড়ইতলা ব্রিজ গার্মেন্টস গলির একটি বাড়ির পঞ্চম তলায় এ ঘটনা ঘটে।
নিহত সিফাত উল্লাহর বাবার নাম জয়নাল আবেদিন। কিছুদিন আগেই কাতার থেকে দেশে এসেছেন তিনি। তাঁদের বাসা যাত্রাবাড়ী দোলাইরপাড় এলাকায়।
এদিকে সিফাত উল্লাহকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া নাজিফা শেখ নেহা নামের তরুণী নিজেকে তাঁর বান্ধবী পরিচয় দিয়ে জানান, তিনি বদরুন্নেসা সরকারি কলেজের শিক্ষার্থী। সিফাত উল্লাহ তাঁর বন্ধু। কিছুদিনের মধ্যে তাঁদের বিয়ে করার কথা ছিল।
তরুণী আরও জানান, আজই প্রথম সিফাত উল্লাহ তাঁর বাসায় গিয়েছিলেন। এ সময় জয় নামের স্থানীয় এক যুবক কয়েকজনকে সঙ্গে নিয়ে তাঁদের বাসায় যান। সে সময় বাসায় সিফাতের সঙ্গে তাঁদের বাগ্বিতণ্ডা হয়।
জয় নামের ওই স্থানীয় যুবককে বড় ভাই ডাকতেন বলে জানান নাজিফা শেখ নেহা। তিনি জয়ের সঙ্গে আরও কয়েকজনের নাম উল্লেখ করে জানান, একপর্যায়ে জয়, ইয়াসিন, রাব্বিসহ তাঁর সঙ্গে আসা পাঁচ-ছয়জন মিলে সিফাতকে এলোপাতাড়ি কুপিয়ে চলে যান।
এরপর তিনিই সিফাতকে উদ্ধার করে প্রথমে মুগদা হাসপাতালে নিয়ে যান। পরে ঢামেক হাসপাতালে ভর্তি করেন বলে জানান এ তরুণী।
অন্য দিকে তরুণীর দাবি করা অভিযুক্ত রাজিব ওরফে রাব্বি নামের যুবক এই ঘটনায় আহত হয়ে ঢামেকে চিকিৎসা নিতে এসেছেন। রাব্বির দাবি, ওই বাসায় অনৈতিক কর্মকাণ্ডের খবর পেয়ে তাঁরা সেখানে গেলে সিফাতই প্রথম তাঁদের ওপর চড়াও হন ও ছুরিকাঘাত করেন। এরপর হাতাহাতির ঘটনায় দুজন আহত হন।
নাজিফা শেখ নেহা ওই বাসার একটি কক্ষে সাবলেট থাকেন জানিয়ে হাসনা বেগম নামের এক নারী জানান, বাসায় তিনি একা এক রুমে থাকেন। আর পাশের রুম সাবলেট ভাড়া দিয়েছিলেন ওই তরুণীকে। বেলা সাড়ে ৩টার দিকে তাঁকে মোবাইল ফোনে এই ঘটনার বিষয়ে জানানো হয়। পরে তিনি মুগদা হাসপাতালে গিয়ে সিফাতকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান।
হাসনা বেগমের দাবি, নেহা নামের ওই তরুণী গত ১ জুলাই সাজিদ নামের এক ছেলেকে স্বামী পরিচয় দিয়ে পঞ্চম তলায় একটি কক্ষ ভাড়া নেন। এর পর থেকে সিফাত উল্লাহ নামের ওই যুবক বাসায় নেহার কাছে আসা-যাওয়া করতেন।
এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সবুজবাগ থানায় অবগত করা হয়েছে। এই ঘটনায় ইয়াসিন ও রাব্বি নামের দুজন আহত হয়েছেন। তাঁরা চিকিৎসা নিয়ে চলে গেছেন।

পিরোজপুর সদর উপজেলায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও গাঁজাসহ মো. রাজিব খান (৩৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আজ রোববার সন্ধ্যার দিকে উপজেলার শংকরপাশা ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
৩১ মিনিট আগে
ঢাকার সাভারে ছাত্রদল নেতা মনোয়ারুল ইসলাম বকশীকে (৩০) পাঁচতলার ছাদ থেকে ফেলে হত্যার অভিযোগে দায়ের করা মামলার এজাহারনামীয় আসামি মো. মিন্টুকে (৪৪) রংপুরের পীরগাছা থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
৩৪ মিনিট আগে
রাতে কারাগারে অসুস্থ হয়ে পড়লে কারারক্ষীরা ওই বন্দীকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। তবে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে...
৩৯ মিনিট আগে
কুষ্টিয়ার খোকসায় সম্ভাব্য মেয়র প্রার্থীর ভাই হেলিকপ্টারে গ্রামে ফিরলে তাঁকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও পরিদর্শক (তদন্ত) ফুল দিয়ে বরণ করেছেন। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ কর্মকর্তার ভূমিকা নিয়ে নানামহলে সমালোচনার সৃষ্টি হয়েছে।
৪০ মিনিট আগে