
পিরোজপুরের সদর উপজেলায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও গাঁজাসহ মো. রাজিব খান (৩৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আজ রোববার সন্ধ্যার দিকে উপজেলার শংকরপাশা ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
রাতে পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক মো. রাজিব শংকরপাশা ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের মৃত নূর মোহাম্মদ খানের পুত্র।
পুলিশ জানায়, আজ সন্ধ্যায় উপজেলার শংকরপাশা ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রাম থেকে রাজিব খানকে আটক করে পুলিশ। পরে তাঁর বসতঘরে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলিসহ ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী জানান, আটক রাজিব খান বর্তমানে পিরোজপুর সদর থানা-পুলিশের হেফাজতে রয়েছেন। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

নীলফামারী সদরে আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে মমিনুর রহমান (৬০) নামে এক প্রতিবন্ধী বৃদ্ধকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ৯ দিন ধরে হাসপাতালের বিছানায় তীব্র যন্ত্রণায় কাতরাচ্ছেন। এ ঘটনায় ভুক্তভোগীর ছেলে বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
৩ মিনিট আগে
নেত্রকোনা জেলা শহরের জয়নগর এলাকায় সহকারী বন সংরক্ষকের কার্যালয়ের ভেতর থেকে রেইনট্রি, মেহগনিসহ বিভিন্ন প্রজাতির গাছ কেটে সরিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গাছবোঝাই একটি হ্যান্ডট্রলিসহ এক চালককে আটক করে পুলিশ। তবে বন বিভাগের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আজ রোববার সন্ধ্যায় থানায় একটি সাধারণ
৮ মিনিট আগে
রাতে কারাগারে অসুস্থ হয়ে পড়লে কারারক্ষীরা ওই বন্দীকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। তবে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে...
১ ঘণ্টা আগে
কুষ্টিয়ার খোকসায় সম্ভাব্য মেয়র প্রার্থীর ভাই হেলিকপ্টারে গ্রামে ফিরলে তাঁকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও পরিদর্শক (তদন্ত) ফুল দিয়ে বরণ করেছেন। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ কর্মকর্তার ভূমিকা নিয়ে নানামহলে সমালোচনার সৃষ্টি হয়েছে।
১ ঘণ্টা আগে