
মেহেরপুরের গাংনীতে দুটি টাইম বোমার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ রোববার বেলা ৩টার দিকে গাংনী বাজারে হাসানের চায়ের দোকানের পাশে এ ঘটনা ঘটে। বোমা বিস্ফোরণস্থলের ৫০ গজ দূরে গাংনী উপজেলা ও পৌর বিএনপির কার্যালয় রয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, হঠাৎ বিকট শব্দ হয়। ধারণা করা হচ্ছে, বিস্ফোরণের স্থানে একটি গাছ ছিল, গাছের মধ্যে টাইম বোমা রাখা ছিল।
গাংনী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডাম সুমন বলেন, ‘আজ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান ছিল। এ কারণে কয়েকজন নেতা-কর্মী নিয়ে বিএনপি অফিসের কাছাকাছি একটি চায়ের দোকানের পাশে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ বিকট শব্দে দুটি টাইম বোমা বিস্ফোরিত হয়। পরে ধোঁয়া উঠতে থাকে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে এই ঘটনায় আতঙ্ক বিরাজ করছে। বিএনপির কর্মসূচি বানচাল করার জন্য এ ঘটনা ঘটানো হতে পারে।’
গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমাদের আজ অনুষ্ঠান ছিল। আমরা বিএনপির অফিসেই বসে ছিলাম। এ সময় হঠাৎ বিকট শব্দে টাইম বোমা বিস্ফোরিত হয়। আমরা সেখানে গিয়ে দেখি, দুটি ব্যাটারি পড়ে রয়েছে। আমাদের এই অনুষ্ঠানকে বানচাল করার জন্য কে বা কারা এটা রেখে গেছে, তা দ্রুত শনাক্ত করে দোষীদের আইনের আওতায় আনার জোর দাবি করছি প্রশাসনের কাছে।’
গাংনী থানার পরিদর্শক (তদন্ত) শিমুল কুমার দাস বলেন, ‘আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাস্থল থেকে বিস্ফোরিত আলামত উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। যারা এর সঙ্গে জড়িত রয়েছে, তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে।’ তবে তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি।

সাতক্ষীরায় ৫৬ বোতল কোরেক্স সিরাপসহ দুই পুলিশ সদস্যকে আটক করেছেন জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। আজ সোমবার সন্ধ্যার দিকে সাতক্ষীরা বাইপাস সড়ক এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
১৭ মিনিট আগে
সিলেট নগরীর একটি বাসা থেকে এক চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে নগরীর মির্জাজাঙ্গাল এলাকার স্বপ্নিল-২০ নম্বর বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত চিকিৎসকের নাম পদ্মজিৎ চক্রবর্তী প্রান্ত (৩১)। তিনি নগরীর মির্জাজাঙ্গাল এলাকার পুনেন্দ্র চক্রবর্তীর ছেলে ও ব্রাহ্মণবাড়িয়া...
৩৬ মিনিট আগে
অনলাইনে পণ্য ডেলিভারির নামে প্রতারণার অভিযোগের ৩ জনকে গ্রেপ্তার করেছে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সদস্যরা। আজ সোমবার বিকেলে নড়াইল জেলার বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে
‘সম্প্রতি ডিএসসিসি পরিচালিত এক জরিপে প্রায় ৬০ শতাংশ বাসাবাড়িতে মশার লার্ভা পাওয়া গেছে, যা উদ্বেগজনক। যদি সামাজিকভাবে আমরা প্রতিরোধ গড়ে তুলতে না পারি, তাহলে কেবল কীটনাশক ছিটিয়ে মশক নিয়ন্ত্রণ সম্ভব নয়।’
১ ঘণ্টা আগে