কোটা আন্দোলনে হামলাকারীদের বয়কটের ডাক জবি শিক্ষার্থীদের, ফেসবুকে ‘ঝড়’

কোটা আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের বয়কটের ডাক দিচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিভিন্ন বিভাগ ও ব্যাচে তাদের সহপাঠীরা। শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে এই বয়কটের ডাক দিচ্ছেন। গতকাল সোমবার দিবাগত রাত ১২টার পর থেকে আজ মঙ্গলবার পর্যন্ত এ বয়কট অব্যাহত রয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১০টায় এ নিউজ লেখা পর্যন্ত হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, মার্কেটিং বিভাগ, ফিন্যান্স বিভাগ, আধুনিক ভাষা ইনস্টিটিউট, মনোবিজ্ঞান বিভাগ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, প্রাণিবিজ্ঞান বিভাগ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, রসায়ন বিভাগ, ম্যানেজমেন্ট বিভাগ, ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগ, ইতিহাস বিভাগ, নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে এই বয়কটের ডাক দেন।
দেখা গেছে, নিজ নিজ বিভাগ ও ব্যাচের নাম উল্লেখ করে শিক্ষার্থীরা ফেসবুকে লিখছেন, ‘কোনো ব্যাচমেট যদি আজকে বা ভবিষ্যতে সাধারণ ছাত্রছাত্রী তথা আমাদের ভাই-বোনদের ওপর আক্রমণের সঙ্গে সম্পৃক্ত থাকার কোনো প্রমাণ পাওয়া যায়, তাহলে তাকে আমরা আমাদের ব্যাচ থেকে বর্জন করব এবং আমাদের সঙ্গে কোনো ক্লাস বা পরীক্ষায় সে অংশগ্রহণ করতে পারবে না। তাকে ব্যাচ থেকে সামগ্রিকভাবে বয়কট করা হবে।’
উল্লেখ্য, গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে কোটা সংস্কার আন্দোলনকারীদের সংঘর্ষ চলাকালীন উভয় পক্ষের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রায় ২০ জনের ওপর আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আরও খবর পড়ুন:
- কোটা সংস্কার আন্দোলন: এবার কঠোর হাতে দমন করবে সরকার
- কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা ছাত্রদলের
- কোটা সংস্কার আন্দোলনে হামলার প্রতিবাদে সড়ক আটকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ
- নয়াপল্টনে ছাত্রদলের বিক্ষোভ
- ক্রেডিট কার্ডে লেনদেনে ভাটা
- কোটা আন্দোলনে হামলাকারীদের বয়কটের ডাক জবি শিক্ষার্থীদের, ফেসবুকে ‘ঝড়’
- সীমান্ত অপরাধ শূন্যে নামিয়ে আনতে ৪ পরামর্শ দেওয়ার পর বাতিল করলেন হাইকোর্ট
- কোচিং বাণিজ্যে জড়িত পিএসসির আরও ৪ কর্মকর্তা-কর্মচারী
- কনের চেয়ে অতিথির গায়ে গয়না বেশি
- কোটা সংস্কার আন্দোলনে হামলায় নিহতের খবর কোথা থেকে পেল যুক্তরাষ্ট্র
- পত্রপত্রিকার লেখা দেখে নার্ভাস হওয়ার কিছু নেই, কর্মকর্তাদের প্রধানমন্ত্রী
- কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলার নিন্দা অ্যামনেস্টির
- বিদ্যুৎ–জ্বালানির ৪ সচিবের কবজায় ২৫ কোম্পানি









