
রাজধানীর মৌচাক এলাকায় স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেন তালুকদারকে (৫৭) ছুরিকাঘাতে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তিকে রিমান্ডে নিয়েছে পুলিশ। আজ বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন এই রিমান্ডের আদেশ দেন।
রিমান্ড মঞ্জুর হওয়া দুই ব্যক্তি হলেন—রিয়াজুল হাসান ও আল আমিন মাহিন। এরা স্থানীয় যুবদল কর্মী বলে জানা গেছে।
আদালত সূত্রে জানা গেছে, শুনানির পর রিয়াজকে ৫ দিন এবং আল আমিনকে ৪ দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আজ বিকেলে মামলার তদন্ত কর্মকর্তা রমনা মডেল থানার পুলিশ পরিদর্শক আতিকুল আলম খন্দকার আদালতে হাজির করে প্রত্যেকের ১০ দিন করে রিমান্ডের আবেদন করেন। অন্যদিকে, গ্রেপ্তার ব্যক্তিদের আইনজীবীরা রিমান্ডের আবেদন বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত রিয়াজকে ৫ দিন এবং আল আমিনকে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ঢাকার আদালতের অতিরিক্ত পিপি মুহাম্মদ শামসুদ্দোহা সুমন রিমান্ডের এই বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গত মঙ্গলবার ভোররাতে ঢাকা ও মুন্সিগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।
প্রসঙ্গত, গত সোমবার (৮ জুন) রাত ৮টার দিকে মৌচাকের আনারকলি মার্কেটের সামনের গলিতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত হন বিল্লাল হোসেন তালুকদার। তাঁর বুকের ডান পাশে ছুরিকাঘাত করা হয়। পরে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত বিল্লাল রমনা থানার ১৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক ছিলেন এবং পেশায় একজন ঠিকাদার ছিলেন।
ভুক্তভোগী পরিবারের দাবি, বিল্লাল হোসেনের ভাগনেকে মারধরের একটি ঘটনাকে কেন্দ্র করে সোমবার রাতে আনারকলি মার্কেটের সামনে একটি সালিস বৈঠক বসেছিল। সেই বৈঠকে কথা-কাটাকাটির একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন বিল্লাল হোসেনের বুকে ছুরিকাঘাত করে। এই হত্যাকাণ্ডের পর নিহত বিল্লালের স্ত্রী আম্বিয়া খাতুন বাদী হয়ে ২১ জনকে আসামি করে রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

বরিশালের অলিম্পিক সিমেন্ট অ্যান্ড ফাইবার্স কারখানায় চাকরির নিশ্চয়তা ও বকেয়া পরিশোধের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেছেন শ্রমিকেরা।
৩ মিনিট আগে
খাগড়াছড়ির রামগড় উপজেলায় পৃথক দুটি অভিযানে মাদক সেবন ও মাতলামির অভিযোগে ৯ জনকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত গভীর রাতে উত্তর গর্জনতলী ও মাস্টার পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। পরে আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
১৬ মিনিট আগে
পিরোজপুর-মঠবাড়িয়া-পাথরঘাটা আঞ্চলিক সড়কের দেবীপুর এলাকায় আলুবোঝাই ট্রাক পার হওয়ার সময় একটি বেইলি সেতু ভেঙে খালে পড়ে গেছে। এতে মঠবাড়িয়া উপজেলা ও পাশের জেলা বরগুনার সঙ্গে এই পথে পিরোজপুরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
৩৭ মিনিট আগে
মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া পশ্চিমপাড়ায় বন্ধুদের সঙ্গে ফুটবল খেলার সময় বজ্রপাতে আলিরাজ ওরফে আলী হোসেন (১৭) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলের এ ঘটনায় স্থানীয় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে