
পঞ্চগড় সীমান্তে পুশ ইন, মাদক ও চোরাচালান ঠেকাতে নতুন একটি বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি) উদ্বোধন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় সদর উপজেলার মাধুপাড়া বিওপির উদ্বোধন করা হয়।
পতাকা উত্তোলনের মাধ্যমে বিওপিটির উদ্বোধন করেন বিজিবির উত্তর-পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের। এ সময় বিজিবির ঠাকুরগাঁও সেক্টরের কমান্ডার কর্নেল মোহাম্মদ সুরুজ মিয়া, নীলফামারী ৫৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তাইফুর হাসান মাহমুদসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তে বিওপিগুলোর মধ্যবর্তী দূরত্ব বেশি হওয়ায় নজরদারি জোরদার এবং সীমান্ত অপরাধ প্রতিরোধে নতুন এই বিওপি স্থাপন করা হয়েছে। বিওপিটি চালু হওয়ায় সীমান্তে বিজিবির টহল ও নজরদারি বাড়বে। এতে পুশ ইন, মাদক ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি সীমান্ত নিরাপত্তা আরও জোরদার হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের বলেন, সীমান্তে কার্যকর নজরদারি, মানব পাচার, মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সতর্কতার সঙ্গে কাজ করছে। সীমান্ত সুরক্ষায় বিজিবি সর্বদা সজাগ রয়েছে।
রিজিয়ন কমান্ডার আরও বলেন, নীলফামারী ৫৬ বিজিবির টোকাপাড়া ও ঘাগড়া বিওপির মধ্যবর্তী ২২ কিলোমিটার সীমান্তের মাঝামাঝি মাধুপাড়া বিওপি স্থাপন করা হয়েছে। আশা করা হচ্ছে, নতুন এই বিওপি সব ধরনের চোরাচালান প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে। এর ফলে নীলফামারী ব্যাটালিয়নের অপারেশন সক্ষমতাও বাড়বে।
এ সময় বিওপিতে দায়িত্বপ্রাপ্ত বিজিবির সদস্যদের নিষ্ঠা, সততা, আন্তরিকতা ও পেশাদারির সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান রিজিয়ন কমান্ডার। একই সঙ্গে সীমান্ত সুরক্ষায় সবার সহযোগিতা কামনা করেন তিনি।
এর আগে ফিতা কেটে মাধুপাড়া বিওপির উদ্বোধন করেন ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের। পরে তিনি প্যারেড পরিদর্শন ও রাষ্ট্রীয় মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর সুইচ চেপে বিওপির নামফলক উন্মোচন করেন তিনি। পরে বিওপি চত্বরে একটি আমগাছের চারা রোপণ করা হয়।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ এবং সীমান্তের নিরাপত্তা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) তিন শিক্ষার্থীর কাছ থেকে গাঁজা উদ্ধার ও বহিষ্কারসংক্রান্ত একটি পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করাকে কেন্দ্র করে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক যুবককে শিক্ষার্থীরা আটকে রাখলে পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে।
৫ মিনিট আগে
জামালপুরের ইসলামপুরে কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ৯ জন আহত হয়েছে। আজ শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের বোলাকীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
সন্ধ্যায় নিজ ঘরে সিলিং ফ্যানের রেগুলেটর লাগানোর কাজ করছিলেন হাসিবুল্লাহ। এ সময় বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন তিনি। পরে তাঁকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের সাতকানিয়ায় এনসিপির মতবিনিময় সভায় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী চাঁদাবাজি, দুর্নীতি ও সন্ত্রাস বৃদ্ধির অভিযোগ করেন। স্থানীয় নির্বাচনে অর্থ ও পেশিশক্তির ব্যবহার হলে নতুন গণ-অভ্যুত্থানের শক্তিগুলো ঐক্যবদ্ধ হওয়ার হুঁশিয়ারি দেন তিনি।
১ ঘণ্টা আগে