
রাজধানীর মৌচাক এলাকায় স্বেচ্ছাসেবক দলের নেতা মো. বিল্লাল হোসেন তালুকদারকে (৫৭) ছুরিকাঘাতে হত্যার ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
আজ মঙ্গলবার রিয়াজ ও আল আমিন নামের ওই দুজনকে মুন্সিগঞ্জ ও ঢাকা থেকে আটক করা হয়। আটকের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার শেখ জাহিদুল ইসলাম।
তিনি বলেন, বিল্লাল হত্যার ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। রিয়াজ ও আল আমিন নামের ওই দুজনকে আজ মুন্সিগঞ্জ ও ঢাকা থেকে আটক করা হয়।
এর আগে গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে মৌচাকের আনারকলি মার্কেটের সামনে একটি গলিতে বিল্লালকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মৌচাক এলাকায় একটি মারামারির ঘটনার সালিশি বৈঠককে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটে। উপস্থিত লোকজনের মধ্যে বাগ্বিতণ্ডার একপর্যায়ে বিল্লাল হোসেনকে ছুরিকাঘাত করা হয়।

সিরাজগঞ্জের রায়গঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে ১৭ বছর আগে সংঘটিত তরিকুল হত্যা মামলায় চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে ২০০৯ সালের ৩০ আগস্ট তরিকুল ইসলামকে পিটিয়ে হত্যা করা হয়।
১০ মিনিট আগে
চাঁদপুরে মাদক কেনার টাকা না দেওয়ায় বাবা মো. মুছাব্বর গাজীকে কুপিয়ে হত্যার দায়ে ছেলে মো. হোসেন গাজীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ সামছুন্নাহার এ রায় দেন। একই সঙ্গে এক লাখ টাকা জরিমানাও করা হয়েছে।
১৪ মিনিট আগে
রাজধানীর শ্যামলীতে কয়েকটি টিনশেড বসতঘরে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার বেলা ৩টার দিকে শ্যামলীর ৩ নম্বর রোড এলাকায় এ ঘটনা ঘটে।
১৭ মিনিট আগে
গাজীপুর মহানগরীর কাউলতিয়ায় একদল যুবকের ধাওয়া খেয়ে তুরাগ নদীতে ঝাঁপ দিয়ে মোয়াজ্জেম হোসেন (৪৫) নামের ১ ব্যক্তি নিখোঁজ হয়েছেন। এ সময় তাঁর সঙ্গে থাকা আরও ৪ জন তীরে উঠতে সক্ষম হয়েছেন। গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে কাউলতিয়া কারখানা বাজারের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে...
২২ মিনিট আগে