হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে (৬১) মুন্সীগঞ্জ কারাগারে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে। সেখানে চিকিৎসা শেষ ফের তাঁকে কারাগারে ফেরত পাঠানো হয়েছে।
আজ সোমবার (২৯ জুন) সকালে দীপু মনি অসুস্থ হয়ে পড়লে কারাগার থেকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এরপর হাসপাতালের নতুন ভবনের মেডিসিন বিভাগে চিকিৎসা শেষে সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতাল ত্যাগ করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, সকাল ৬টার দিকে মুন্সীগঞ্জ কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি। এরপর কারারক্ষীরা কঠোর নিরাপত্তায় তাঁকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। হাসপাতালের নতুন ভবনের মেডিসিন বিভাগে চিকিৎসা শেষে আবার কারাগারে নিয়ে যায়।

কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালন আখড়াবাড়ি পরিদর্শনে গিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারী হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
২ মিনিট আগে
ময়মনসিংহে সম্পত্তি প্রতারণার মাধ্যমে লিখে নেওয়ার পর ভরণপোষণ না দেওয়া ও শারীরিক নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন বৃদ্ধা রহিমা খাতুন (৮০)।
১৯ মিনিট আগে
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বরুমছড়ায় নিজের গাছের ডালপালা কাটতে গিয়ে গাছ থেকে পড়ে আবুল হাশেম (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
২৪ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় চুনারুঘাটের শাহ মো. আরদি (আরদি শাহ) নামে এক আইটি ইঞ্জিনিয়ার নিহত হয়েছেন। গতকাল শনিবার (৩ অক্টোবর) স্থানীয় সময় ভোর সাড়ে ৪টার দিকে নিজ কর্মস্থল থেকে মোটরসাইকেলে বাসায় ফেরার পথে মেজর ডিগান এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে। শাহ মো. আরদির চাচা ও চুনারুঘাট...
২৮ মিনিট আগে