
ভাষাসৈনিক আহমদ রফিক স্মরণে ‘নাগরিক শোকসভা’ করবে জাতীয় কবিতা পরিষদ। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে সংগঠনটি।
জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হান স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, বিনয়ের সঙ্গে জানাচ্ছি, গত ২ তারিখ রাত ৮.৪৬ মিনিটে সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাকে জানানো হয় যে, আহমদ রফিক দীর্ঘদিন যাবৎ অত্যন্ত অসুস্থ। লাইফ সাপোর্টে আছেন। অকস্মাৎ তাঁর মৃত্যু হলে, মিরপুর বুদ্ধিজীবী গোরস্থানে তাকে দাফন করার জন্য উদ্যোগ নিতে হবে। এ জন্য আমাদের সার্বিক প্রস্তুতি নেওয়া দরকার। আপনার অনুগত দুজন কম বয়সী কবিকে বারডেম হাসপাতালে পাঠিয়ে দিতে পারলে খুব ভালো হয়।
আমি তৎক্ষণাৎ কবিতা পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য কবি সবুজ মণির এবং নাহিদ হাসানকে বারডেম হাসপাতালে পাঠিয়ে দেই। রাত ১০.১৫ মিনিটে তারা জানায়, আহমদ রফিক আর নেই।
সংস্কৃতি মন্ত্রণালয়ের পরামর্শে আমরা জাতীয় কবিতা পরিষদের পক্ষ থেকে ভাষাসংগ্রামী, লেখক, প্রাবন্ধিক ও কবি আহমদ রফিকের প্রতি সর্বসাধারণের শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য আজ ৩ অক্টোবর, সকাল ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে তাঁর মরদেহ রাখার জন্য সামাজিক মাধ্যমে ঘোষণা দেই। ঘণ্টাখানেক পরে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে জানানো হয়, তার আত্মীয়স্বজনের ইচ্ছা অনুযায়ী ৪ অক্টোবর সকাল ১১টায় তাঁর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে।
আমরা আজ সকালে গতরাতের ঘোষণা পরিবর্তন করে সংস্কৃতি মন্ত্রণালয় এবং জাতীয় কবিতা পরিষদের যৌথ উদ্যোগে আগামীকাল ৪ তারিখ সকাল ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে তাঁর মরদেহ রাখার প্রেস রিলিজ অর্ধশতাধিক প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় পাঠিয়ে দেই। ব্যক্তিগত পর্যায়ে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, লেখক, কবি, বুদ্ধিজীবী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং সাংবাদিকদের আমন্ত্রণ জানাই।
কিন্তু আজ দুপুরের দিকে হঠাৎ করে দুজন ব্যক্তি আমাদের ফোন করে জানায়, আহমদ রফিক নিজে ‘আহমদ রফিক ফাউন্ডেশন’ নামে একটি প্রতিষ্ঠান তৈরি করে গেছেন এবং তাঁর মৃত্যুর পর ওই ফাউন্ডেশন তাঁর মরণোত্তর তাঁকে ঘিরে সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করবে বলে লিখিত দলিল রেখে গেছেন। তারা আমাদের অনুরোধ জানায়, ‘আহমদ রফিক ফাউন্ডেশন’ এককভাবে এই অনুষ্ঠান আয়োজন করতে ইচ্ছুক।
যদিও আমরা ইতিমধ্যে আহমদ রফিকের প্রতি সর্বসাধারণের শেষ শ্রদ্ধা নিবেদনের অনুষ্ঠান আয়োজনের সমস্ত প্রস্তুতি শেষ করেছিলাম, তবু উল্লেখিত ব্যক্তিদের কথায় আস্থা রেখে এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা সাপেক্ষে ‘আহমদ রফিক ফাউন্ডেশন’-এর এককভাবে এই অনুষ্ঠান আয়োজনের অনুরোধ রক্ষা করে জাতীয় কবিতা পরিষদ এই আয়োজন থেকে সরে দাঁড়িয়েছে।
জাতীয় কবিতা পরিষদ খুব শিগগির ভাষাসংগ্রামী, কবি, লেখক, প্রাবন্ধিক, রবীন্দ্র বিশেষজ্ঞ আহমদ রফিকের ‘নাগরিক শোকসভা’র আয়োজন করবে।

দেশের অন্যান্য শিল্পাঞ্চলের মতো গ্যাস-সংকটে ভুগছে নরসিংদীর শিল্পাঞ্চল। কারখানা কর্তৃপক্ষ বলছে, প্রয়োজনের তুলনায় গ্যাস সরবরাহ ৬০-৮০ শতাংশ পর্যন্ত কম। ফলে গত দুই সপ্তাহে নরসিংদীর কোনো কোনো কারখানায় উৎপাদন ৭০ শতাংশ হ্রাস পেয়েছে।
২ ঘণ্টা আগে
আমন মৌসুম শুরু হয়েছে। কৃষকেরা জমি প্রস্তুত করছেন। বীজতলা থেকে চারা তোলা হচ্ছে। কোথাও কোথাও চারা রোপণও শুরু হয়েছে। তবে কৃষকেরা সারের দোকানে গিয়ে সার পাচ্ছেন না। ডিলাররা বলছেন, চাহিদার তুলনায় বিসিআইসি ও বিএডিসি তাঁদেরকে সার সরবরাহ করছে না।
৩ ঘণ্টা আগে
রাজশাহীতে ডেঙ্গুর উচ্চ ঝুঁকি তৈরি হয়েছে। নগরীর পাঁচটি এলাকায় এডিস মশার প্রজনন নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের জরিপে ব্রেটো সূচক ৬১ দশমিক ৩৩ পাওয়া গেছে, যেখানে ২০-এর বেশি সূচককে ডেঙ্গুর উচ্চ ঝুঁকি হিসেবে বিবেচনা করা হয়।
৩ ঘণ্টা আগে
নান্দাইল-হোসেনপুর-পাকুন্দিয়া পর্যন্ত ৩০ কিলোমিটার সড়কটি খানাখন্দে ভরে গেছে। ভাঙাচোরা আর অপ্রশস্ত সড়কটি দিয়ে যাতায়াত করতে দুর্ভোগ পোহাচ্ছে বিভিন্ন যানবাহনের যাত্রীরা। আধা ঘণ্টার পথ পাড়ি দিতে দেড়-দুই ঘণ্টা লেগে যাচ্ছে তাঁদের।
৩ ঘণ্টা আগে