
ভাষাসৈনিক, শিক্ষাবিদ ও পদাতিকের আজীবন সভাপতি প্রয়াত নাট্যজন সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মরণে ২০১০ সাল থেকে পদাতিক নাট্য সংসদ আয়োজন করছে ‘সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসব ও স্মারক সম্মাননা’। শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় ২৫ থেকে ৩০ জুন চলবে ছয় দিনব্যাপী এই উৎসব।

ভাষাসৈনিক, বগুড়া জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এবং বগুড়া জেলা পরিষদের সাবেক প্রশাসক ও চেয়ারম্যান ডা. মকবুল হোসেন বুধবার দুপুরে ১০২ বছর বয়সে মারা গেছেন। তাঁর নাতি রেজাউল করিম রয়েল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ভাষাসৈনিক আহমদ রফিক স্মরণে ‘নাগরিক শোকসভা’ করবে জাতীয় কবিতা পরিষদ। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে সংগঠনটি। জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হান স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, বিনয়ের সঙ্গে জানাচ্ছি, গত ২ তারিখ রাত ৮.৪৬ মিনিটে সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাকে জানানো হয়...

ভাষাসৈনিক, শিক্ষাবিদ ও সাহিত্য সমালোচক আহমদ রফিকের প্রয়াণে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ। এক শোকবার্তায় আহমদ রফিকের বিদেহী আত্মার শান্তি কামনা করে, শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন তিনি।