
ঢাকার সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (৭ জুলাই) ভোরে সাভার পৌর এলাকার আনন্দপুর মহল্লা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. নূরুল ইসলাম (৫২) ও মো. সজিব (৩২)।
মো. নূরুল ইসলামের বাড়ি মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার পূর্ব ভাকুম এলাকায়। বর্তমানে তিনি ঢাকার সাভার পৌর এলাকার আনন্দপুর মহল্লায় বসবাস করেন।
তিনি সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি এবং জয়মন্টপ ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
অপর দিকে গ্রেপ্তার হওয়া মো. সজিব সাভারের আনন্দপুর এলাকার বাসিন্দা। তিনি স্থানীয়ভাবে যুবলীগের কর্মী হিসেবে পরিচিত।
এর আগে গতকাল সোমবার ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির ঢাকা জেলা উত্তর শাখার সদস্যসচিব সালামত উল্লাহ রনি বাদী হয়ে সাভার মডেল থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলার অভিযোগে বলা হয়, সাভার সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত এনসিপির জুলাই পদযাত্রা সমাবেশে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটালে দলের তিনজন নেতা-কর্মী আহত হন।
ঘটনার পর ঢাকা জেলা পুলিশ তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। একই সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। সেই অভিযানের অংশ হিসেবে মামলায় এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) সাখাওয়াত ইমতিয়াজ বলেন, আটক দুজনকে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে তাঁদের ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।
সাখাওয়াত ইমতিয়াজ আরও বলেন, মামলার তদন্ত চলছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কের গোলড়া চরখড এলাকায় আকিজ স্কুলের সামনে একটি দ্রুতগামী ট্রাকের চাকা বিস্ফোরিত হয়ে নিয়ন্ত্রণ হারায়। পরে ট্রাকটি মহাসড়কের পাশে থাকা পথচারীদের ওপর উঠে গেলে দুই শিক্ষার্থী, এক নারী, ট্রাকের হেলপারসহ পাঁচজন আহত হন।
২ মিনিট আগে
মানিকগঞ্জের সাটুরিয়ায় সুফিয়া খাতুন নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বামী মো. ইসমাইল হোসেনকে আটক করেছে পুলিশ। নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
৬ মিনিট আগে
ফরিদপুরের মধুখালীতে মাংস বিক্রেতার (কসাই) দোকানে বিক্রি করা হচ্ছিল গরুর পচা মাংস। বিষয়টি তাৎক্ষণিকভাবে স্থানীয় বাসিন্দারা প্রশাসনকে জানালে দ্রুত সেখানে গিয়ে দুই মণ পচা মাংস জব্দ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্ত মাংস বিক্রেতাকে ২০ হাজার টাকা জরিমানা
১০ মিনিট আগে
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় বিড়ি চাওয়া নিয়ে হাতাহাতির জেরে অ্যাসিড নিক্ষেপের ঘটনায় তিনজন দগ্ধ হয়েছেন। এই ঘটনায় ভুক্তভোগী এক তরুণের মা বাদী হয়ে অ্যাসিড অপরাধ দমন আইনে মামলা দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
১২ মিনিট আগে