
লিওনেল মেসির ব্যক্তিগত জীবন নিয়ে গুঞ্জনের শেষ নেই। এবার আর্জেন্টাইন টেলিভিশন সাংবাদিক সোফি মার্তিনেসের সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে ছড়িয়ে পড়া জল্পনা-কল্পনার জবাব দিলেন বিশ্বকাপজয়ী এই তারকা। সংবাদমাধ্যমের সামনেই সোফির সঙ্গে সম্পর্কের গুঞ্জনকে উড়িয়ে দিলেন এই ফরোয়ার্ড।
শনিবার ভোরে মায়ামিতে বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে কেপ ভার্দেকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট কাটে আর্জেন্টিনা। ম্যাচ শেষে মিক্সড জোনে টেলিফের সাংবাদিক সোফির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন মেসি। এ সময় সোফির গালে চুমু দেন বিশ্বকাপজয়ী অধিনায়ক। সে ঘটনার পরই সেই সাংবাদিকের সঙ্গে মেসির প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে।
এই গুঞ্জনের প্রেক্ষিতে সংবাদমাধ্যমের সামনেই অনেকটা হাস্যরসের সুরে সোফিকে মেসি বলেন, ‘আমি যখন তোমার দিকে তাকাই, তখন মানুষ জিজ্ঞেস করে কেন আমি তোমার দিকে তাকাচ্ছি। আর আমি যখন তোমাকে শুভেচ্ছা জানাই, তখনো তারা জানতে চায় কেন আমি তোমাকে শুভেচ্ছা জানাচ্ছি।’
একই সঙ্গে মেসি স্পষ্ট করে জানিয়ে দেন, সোফির সঙ্গে তাঁর সম্পর্কের বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন। জবাবে সোফি বলেন, ‘এসব সম্পূর্ণ মিথ্যা।’ বিষয়টি প্রকাশ্যে পরিষ্কার করায় মেসিকে ধন্যবাদ জানান তিনি।
এর আগে সোফি জানিয়েছিলেন, গুঞ্জন ছড়িয়ে পড়ার পর মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো নিজেই তাঁকে একটি ব্যক্তিগত বার্তা পাঠিয়ে আশ্বস্ত করেছিলেন। তিন সন্তানের জননী রোকুজ্জো লিখেছিলেন, ‘সোফি, চিন্তা কোরো না। এসব বাজে কথায় কান দিও না।’
মেসি ও সোফিকে ঘিরে এই গুঞ্জনের শুরু ২০২২ কাতার বিশ্বকাপে। ক্রোয়েশিয়ার বিপক্ষে সেমিফাইনালে জয়ের পর ম্যাচ-পরবর্তী সাক্ষাৎকারে আবেগঘন বক্তব্য দিয়েছিলেন সোফি। তিনি বলেছিলেন, টুর্নামেন্টের ফল যাই হোক না কেন, আর্জেন্টিনার মানুষের কাছে মেসির অবদান কখনোই ম্লান হবে না। সেই সাক্ষাৎকারই পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
পরে আর্জেন্টাইন টেলিভিশন অনুষ্ঠান পোদেমোস হাবলারে অংশ নিয়ে সোফি জানান, বিষয়টি তাঁকে এবং তাঁর পরিবারকে অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলেছিল, ‘অনেক সময় পরিচিতি বাড়ার সঙ্গে এমন কিছু বিষয়ও আসে, যা মোটেও ভালো নয়। এতে আমার পরিবার অনেক কষ্ট পায়।’
সোফি আরো যোগ বলেন, ‘এ বছর মানুষ বারবার বলতে শুরু করল, ‘সে (মেসি) তোমার দিকে এভাবে তাকায় কেন?’—এ ধরনের নানা কথা। আমি এমন এক পরিস্থিতির মধ্যে পড়ে গিয়েছিলাম, যেখানে আমাকে এসবের ব্যাখ্যা দিতে হয়েছে। এটা আমার কাছে ভীষণ বিব্রতকর ছিল।’

স্পেনের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে পর্তুগাল। ডালাস স্টেডিয়ামে স্প্যানিশদের কাছে ১-০ গোলে হেরে যাওয়া ম্যাচটিই হয়ে থাকল বিশ্বকাপে ক্রিস্টিয়ানো রোনালদোর শেষ ম্যাচ। তবে পর্তুগালের হয়ে এটাই তাঁর শেষ ম্যাচ কি না, সেই সিদ্ধান্ত এখনই নিতে চান না তারকা ফুটবলার। আবেগ নয়, বরং সময় নিয়ে ভেবেচিন্তেই ভবি
২৫ মিনিট আগে
গ্রুপপর্ব কিংবা সেরা ৩২; আগের দুই পর্বেই দাপুটে ফুটবল খেলেছিল যুক্তরাষ্ট্র। শেষ ষোলোতে সে দাপট দেখাতে পারল না এবারের বিশ্বকাপের অন্যতম আয়োজকেরা। তাদের ৪-১ গোলের সহজ জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনালে পা রাখল বেলজিয়াম।
৩ ঘণ্টা আগে
স্পেনের কাছে হেরে শেষ ষোলোতেই বিশ্বকাপ যাত্রা শেষ হয়েছে পর্তুগালের। সেই হতাশাজনক বিদায়ের পর দলটির প্রধান কোচের পদ ছাড়লেন রবার্তো মার্তিনেস। ২০২৩ সালে দায়িত্ব নেওয়া এই স্প্যানিশ কোচের চুক্তির মেয়াদও বিশ্বকাপ পর্যন্তই ছিল।
৩ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপ যে দলগুলোর জন্য কতটা কঠিন ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে, তার চিত্রও ফুটিয়ে তোলেন স্কালোনি, ‘এই বিশ্বকাপটি সবার জন্যই কঠিন প্রমাণিত হচ্ছে। এমন কোনো একক দল নেই যারা আলাদাভাবে আধিপত্য দেখাচ্ছে। সেদিনের কথাই ধরুন, শক্তিশালী ফ্রান্সকে প্যারাগুয়ের বিপক্ষে লড়াই করতে হয়েছে, স্পেন লড়াই করেছে
৭ ঘণ্টা আগে