
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ছাত্র-জনতার মিছিলে হামলা, দোকান ঘর ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা আপেলকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার (১০ মার্চ) রাতে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আপেল ফুলবাড়ী সদর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি এবং উপজেলার কুটিচন্দ্রখানা গ্রামের মৃত আজগার আলীর ছেলে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শেখ হাসিনার দেশত্যাগের পর আপেল দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। গতকাল রাতে তিনি বাড়িতে ফিরেছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। পরে গত ৪ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে হামলা ভাঙচুর ও লুটপাটে ঘটনায় দায়েরকৃত মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। আজ মঙ্গলবার সকালে তাঁকে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।

রংপুর-দিনাজপুর মহাসড়কের পাগলাপীর থেকে রংপুর মেডিকেল মোড় পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়কে গত তিন বছরে প্রায় ১০০ বার গর্ত ভরাট ও সংস্কার করা হলেও মিলছে না স্থায়ী সমাধান। সর্বশেষ গর্তে ইট বিছিয়ে জোড়াতালি দেওয়া হলেও কোথাও ইট দেবে, কোথাও উঠে গিয়ে সড়ক আরও উঁচু-নিচু ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
২ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে মাদক সেবনকালে আটক উপজেলা যুবদলের এক নেতাসহ তিন জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার এলাহাবাদ ইউনিয়নের শ্রীপুর গ্রামের একটি মুরগির খামারে অভিযান চালিয়ে মাদক সেবনরত...
২ ঘণ্টা আগে
কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়া চট্টগ্রামে ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) উৎপাদন ১২ দিন পর আবারও শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে কারখানাটিতে পুনরায় ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন সিইউএফএলের কর্মকর্তা এ কে এম সেলিম রেজা চৌধুরী।
২ ঘণ্টা আগে
কুমিল্লার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে উঠে এসেছে, আইফোন নেওয়ার জন্যই তাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। তবে পরিবার বলছে ভিন্ন কথা। এই হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো কারণ বা যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন অপ্রতিমের বাবা
২ ঘণ্টা আগে