রাজধানীর পোস্তগোলা ব্রিজে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। নিহতের নাম হুমায়ুন কবির (২৩)। তিনি একটি ডিপার্টমেন্টাল স্টোরের কর্মচারীর ছিলেন। এ ঘটনায় হুমায়ুন কবিরের বন্ধু সোহেল (২২) আহত হয়েছেন।
আজ শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে পোস্তগোলা ব্রিজে ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় হুমায়ুন কবিরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর চিকিৎসক সকাল ৬টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে হুমায়ুন কবিরের বন্ধু আরিফুল ইসলাম বাপ্পী জানান, হুমায়ুনের বাসা রাজধানীর কলাবাগানের ঢালিবাড়ি এলাকায়। তিনি একটি ডিপার্টমেন্টাল স্টোরে কাজ করতেন। তাঁরা ১০-১২ জন বন্ধু মিলে মোটরসাইকেলে মাওয়া ঘাটে ঘুরতে যান। ভোরে সেখান থেকে ঢাকায় ফিরছিলেন। পোস্তগোলা ব্রিজে ওঠার পর একটি ট্রাক হুমায়ুনের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে হুমায়ুন ও সোহেল রাস্তায় ছিটকে পরে আহত হন। তাঁদের দুজনকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে হুমায়ুনকে চিকিৎসক মৃত বলে জানান।
মৃত হুমায়ুন কবিরের বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ভাওয়াল গ্রামে। তাঁর বাবার নাম রহমান। বর্তমানে কলাবাগান নালিভার এলাকায় থাকতেন।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, হুমায়ুন কবিরের মরদেহ মর্গে রাখা হয়েছে। আহত সোহেলকে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

টানা ভারী বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভয়াবহ রূপ নিয়েছে খোয়াই নদে। নদের দুটি প্রতিরক্ষা বাঁধ ভেঙে হবিগঞ্জের অন্তত ২০টি গ্রাম প্লাবিত হয়েছে। হঠাৎ পানি ঢুকে পড়ায় হাজারো মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। গবাদিপশু, আসবাব ও প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নিরাপদ আশ্রয়ের দিকে ছুটছেন তাঁরা।
১৭ মিনিট আগে
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে কক্সবাজারে পাঁচ দিন ধরে ভারী বর্ষণ অব্যাহত রয়েছে। এর ফলে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও সামুদ্রিক জোয়ারে জেলার ১০ উপজেলার শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। এ সময়ে বিভিন্ন স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে।
২৩ মিনিট আগে
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার হাসাকোলা গ্রামে রাস্তার পাশ থেকে মো. সবুজ মিয়া (৩৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
৪১ মিনিট আগে
পরিবেশ সংরক্ষণ, সুস্থ জীবনযাপন এবং হাঁটার অভ্যাস গড়ে তোলার বার্তা নিয়ে দেশের সর্ব দক্ষিণের জনপদ টেকনাফ থেকে সর্ব উত্তরের তেঁতুলিয়ার উদ্দেশে পদযাত্রা শুরু করেছেন তরুণ পরিবেশকর্মী ফাহিম মুনতাসির। ‘কালো ধোঁয়া আর নয়, হেঁটেই করব দূরত্ব জয়’—এই স্লোগানকে সামনে রেখে শুক্রবার (১০ জুলাই) সকাল সাড়ে ৮টায়
৪৩ মিনিট আগে