জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে বাংলা বিভাগের দায়িত্ব ছাড়ছেন খালেদ মুহিউদ্দিন। সংবাদমাধ্যমটির বাংলা বিভাগের প্রধান ছিলেন তিনি। পাশাপাশি ডয়চে ভেলের বিশেষ টকশো ‘খালেদ মুহিউদ্দীন জানতে চায়’–এর উপস্থাপনাও করতেন। সংবাদমাধ্যমটির সঙ্গে খুব শিগগিরই তাঁর চুক্তির মেয়াদ শেষ হবে। এরপর সংবাদমাধ্যমটির সঙ্গে তিনি আর চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছেন।
খালেদ মুহিউদ্দিন আজ রোববার রাত সাড়ে ৮টায় আজকের পত্রিকা’কে বিষয়টি নিশ্চিত করেছেন।
ডয়চে ভেলে বাংলা বিভাগের দায়িত্ব ছাড়া ও পরবর্তী গন্তব্য সম্পর্কে তিনি বলেন, ‘তেমন কারণ নাই, ইচ্ছাই কারণ। আর পরবর্তী গন্তব্য এখনো ঠিক করি নাই।’
২০ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত খালেদ মুহিউদ্দিন। এক দশকের বেশি খণ্ডকালীন শিক্ষকতা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। লিখেছেন গল্প, উপন্যাস ও ভ্রমণ কাহিনি। বর্তমানে জার্মান প্রবাসী।
আরও খবর পড়ুন:

গত ৯ আগস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর ১২০০-এর বেশি নারী শিক্ষার্থীর স্বাক্ষরসহ স্মারকলিপি দেওয়া হয়। পরদিন ১০ আগস্ট সংহতি সমাবেশের মাধ্যমে প্রশাসনকে ‘সান্ধ্য আইন’ বাতিলের বিষয়ে সুনির্দিষ্ট আল্টিমেটাম দেওয়া হয়েছিল। কিন্তু শিক্ষার্থীদের দাবিগুলো উপেক্ষা করে প্রশাসন শুধু এক ঘণ্টার জন্য ‘কারফিউ’ ...
২ মিনিট আগে
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়নের খানপাড়া এলাকায় পুকুরের পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় ক্লিনিকে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
২ মিনিট আগে
নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরের পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। বিকেলে শিশুদের বাড়িতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। সন্ধ্যায় মুন্নার বাড়ির পাশের পুকুরপাড়ে শিশুদের জুতা-স্যান্ডেল পড়ে থাকতে দেখে তাঁদের সন্দেহ হয়।
৬ মিনিট আগে
মানিকগঞ্জের সাটুরিয়ায় ইউএনওর পরিচয় ব্যবহার করে ফোনে প্রতারণার চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে। সরকারি কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিদের কাছ থেকে তথ্য সংগ্রহ ও আর্থিক সুবিধা নেওয়ার চেষ্টা করছে একটি চক্র। উপজেলা প্রশাসন সর্বসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।
১৯ মিনিট আগে