গণপূর্তের ৫ নির্বাহী প্রকৌশলীর বদলি, ঘুরেফিরে প্রভাবশালীরা ঢাকায়

গণপূর্ত অধিদপ্তরের প্রভাবশালী প্রকৌশলীদের ঢাকা ছাড়তে হয় না। ঘুরেফিরে নিজেদের ‘ইচ্ছামাফিক’ ঢাকার এক ডিভিশন থেকে আরেক ডিভিশনে বদলি হন! মন্ত্রী, সচিব, প্রধান প্রকৌশলী আর প্রভাবশালী রাজনীতিবিদদের কোটায় মূলত এ নির্বাহী প্রকৌশলীর মতো গুরুত্বপূর্ণ পদগুলোতে বসেন প্রকৌশলীরা।
আজ রোববার বিকেলে ঢাকার গুরুত্বপূর্ণ ৫ ডিভিশনে বদলি–সংক্রান্ত এক অফিস আদেশ জারি হয়েছে। সেখানেও এই পাঁচ প্রভাবশালী প্রকৌশলীই চেয়ার পেয়েছেন, যাঁরা দীর্ঘ সময় ঢাকার বিভিন্ন দপ্তরে কর্মরত ছিলেন।
গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আখতারের স্বাক্ষর করা পৃথক দুটি অফিস আদেশে দেখা যায়, শেরবাংলা নগর গণপূর্ত বিভাগ–৩–এর নির্বাহী প্রকৌশলী মো. মাসুদ রানাকে ঢাকা গণপূর্ত বিভাগ–৪; ঢাকা গণপূর্ত বিভাগ–১–এর নির্বাহী প্রকৌশলী মো. আতিকুল ইসলামকে শেরেবাংলা নগর গণপূর্ত বিভাগ–৩; ঢাকা গণপূর্ত বিভাগ–৪–এর নির্বাহী প্রকৌশলী মো. সাইফুজ্জামান চুন্নুকে ঢাকা গণপূর্ত বিভাগ–১; মহাখালী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আমান উল্লাহ সরকারকে শেরেবাংলা নগর গণপূর্ত বিভাগ–২ এবং শেরেবাংলা নগর গণপূর্ত বিভাগ–২–এর নির্বাহী প্রকৌশলী মো. মেহেদী হাসানকে মহাখালী গণপূর্ত বিভাগে বদলি করা হয়েছে।
এই প্রকৌশলীরা চাকরি জীবনে সহকারী প্রকৌশলী, উপবিভাগীয় প্রকৌশলী ও নির্বাহী প্রকৌশলী হিসেবে ঢাকার বিভিন্ন ডিভিশনে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেছেন।
আরও খবর পড়ুন:
- মধ্যরাতে বিক্ষোভে উত্তাল ঢাবি, ছাত্রলীগের ৩ নেতার পদত্যাগের ঘোষণা
- ডয়চে ভেলে বাংলা ছাড়ছেন খালেদ মুহিউদ্দিন
- ৪০০ কোটি টাকার পিয়ন
- আমার বাসার পিয়ন ছিল, এখন ৪০০ কোটির মালিক
- কনের চেয়ে অতিথির গায়ে গয়না বেশি
- বিদ্যুৎ–জ্বালানির ৪ সচিবের কবজায় ২৫ কোম্পানি
- আমি সিন্ডিকেট মেইনটেইন করি না, এসব বুঝিও না
- দুর্গম পাহাড়ে চোখ রাঙাচ্ছে ম্যালেরিয়া
- শেষ সময়ে মার্তিনেজ-জাদু, আর্জেন্টিনার রেকর্ড কোপা জয়
- সরকারি চাকরিতে কোটা, কার ভাগে কত

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে প্লট ও ফ্ল্যাট ভাগাভাগিতে ‘সচিব-চেয়ারম্যান’ কোটা







