রাজধানীর হোটেল সোনারগাঁও সিগন্যালে ট্রাফিক আইন অমান্য করতে বাধা দেওয়ায় দায়িত্বরত এক ট্রাফিক পুলিশ সদস্যকে মারধর ও তাঁর মোবাইল ফোন ভাঙচুরের ঘটনায় নারীসহ তিনজনকে সাজা ও জরিমানা করেছেন আদালত। আজ সোমবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সাজাপ্রাপ্তরা হলেন—আফিয়া কনক (৪৫), শামসুজ্জামান (৫১) ও রাজু আহম্মেদ (২৯)।
ডিএমপির ট্রাফিক বিভাগ জানায়, গত শনিবার বিকেল পৌনে ৫টার দিকে হাতিরঝিল থানার হোটেল সোনারগাঁওয়ের বহির্গমন গেট থেকে দুটি গাড়ি মূল সড়কে ওঠার চেষ্টা করে। সে সময় সোনারগাঁও সিগন্যালের উত্তর পাশের যান চলাচলের সংকেত চালু ছিল। দায়িত্বরত ট্রাফিক কনস্টেবল মো. শামীম মিয়া গাড়ি দুটিকে পেছনে যেতে নির্দেশ দেন।
অভিযোগ অনুযায়ী, একটি গাড়ি ট্রাফিক সংকেত অমান্য করে জোর করে সামনে এগোতে থাকে। এ সময় গাড়ি থেকে ৪ থেকে ৫ জন নেমে এসে দায়িত্বরত পুলিশ সদস্যকে জানান, গাড়িতে ভিআইপি রয়েছেন, তাই গাড়ি পেছানো যাবে না।
একপর্যায়ে ট্রাফিক কনস্টেবল শামীম মিয়া আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য গাড়ির নম্বরপ্লেটের ভিডিও ধারণ করতে গেলে গাড়িতে থাকা আফিয়া কনক নামের এক নারী তাঁর মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে রাস্তায় ছুড়ে মারেন। এতে মোবাইল ফোনটি ভেঙে যায়। একই সঙ্গে দায়িত্বরত ওই পুলিশ সদস্যকে মারধর করা হয় বলেও অভিযোগ করা হয়েছে।
ঘটনার পর গাড়িটি আটক করা সম্ভব না হলেও ঘটনাস্থল থেকে অতিথি গ্রুপের দুই নিরাপত্তাকর্মী রাজু আহমেদ ও শামসুজ্জামানকে আটক করে হাতিরঝিল থানায় সোপর্দ করা হয়। পরে ঘটনার মূল অভিযুক্ত আফিয়া কনকসহ তিনজনকে তেজগাঁও বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।
শুনানি ও সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত সড়ক পরিবহন আইনের সংশ্লিষ্ট ধারায় আফিয়া কনককে ১০ হাজার টাকা এবং রাজু আহমেদকে ৫ হাজার টাকা জরিমানা করেন। এ ছাড়া শামসুজ্জামানকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

নওগাঁয় বাসচালক ও সুপারভাইজারকে মারধরের প্রতিবাদে অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ রেখে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছেন পরিবহন শ্রমিকেরা। আজ রোববার সকাল ৭টা থেকে শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে রাজশাহী, জয়পুরহাট, বগুড়া ও চাঁপাইনবাবগঞ্জ রুটের বাস চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে।
০১ জানুয়ারি ১৯৭০
মানিকগঞ্জে এক মতবিনিময় সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন অভিযোগ করেছেন, একাত্তরের পরাজিত শক্তি ও আওয়ামী লীগের দোসররা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তিনি সন্ত্রাস ও অস্থিতিশীলতার চেষ্টা প্রতিহত করতে বিএনপির নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
১০ মিনিট আগে
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার খালুয়া দাখিল মাদ্রাসায় দীর্ঘদিন ধরে ১১ জন শিক্ষকের পদ শূন্য রয়েছে। ১০ জন শিক্ষক দিয়ে ৪১৩ জন শিক্ষার্থীর পাঠদান চালাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে মাদ্রাসা কর্তৃপক্ষকে। শিক্ষকসংকটের পাশাপাশি পর্যাপ্ত শ্রেণিকক্ষ, ওয়াশব্লক ও যাতায়াতের উপযোগী সড়ক না থাকায় শিক্ষার্থী ও শিক্ষকদের
২২ মিনিট আগে
মুন্সিগঞ্জের শ্রীনগরে র্যাব পরিচয়ে এক স্বর্ণ ব্যবসায়ীকে ডাকাতির প্রস্তুতিকালে দুই চাকরিচ্যুত সেনাসদস্যসহ সাতজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। তাঁদের কাছ থেকে র্যাবের কটি, ভুয়া পরিচয়পত্র, ওয়াকিটকি, খেলনা পিস্তলসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
২৪ মিনিট আগে