
টাঙ্গাইলের সখীপুরে নিখোঁজের ৩৪ ঘণ্টা পর পারভীন আক্তার (৪৬) নামে এক বিধবা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল ৮টায় পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের হাসপাতাল গেট এলাকার নিজ বাসার পাশের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি উপজেলার হাতিবান্ধা গ্রামের মৃত হুমায়ুন খানের স্ত্রী।
পুলিশ ও নিহতের পারিবার সূত্রে জানা গেছে, ছেলে ঢাকায় চাকরি করায় পারভীন আক্তার নামের ওই নারী সখীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসায় একা বসবাস করতেন। গত সোমবার রাত সাড়ে ৯টায় পারভীন আক্তারের সঙ্গে মোবাইল ফোনে ছেলে সোহেল খান ফাহাদের সর্বশেষ কথা হয়। পরদিন মঙ্গলবার সকাল থেকে ফাহাদ একাধিকবার ফোন করলেও কেউ ফোন রিসিভ করেনি। বিষয়টি স্বজনদের জানালে তাঁরা গিয়ে বাসার দরজা খোলা অবস্থায় দেখতে পান। তাঁরা ঘরের অস্বাভাবিক অবস্থা দেখে আশপাশের বিভিন্ন জায়গায় খুঁজেও পারভীনকে না পেয়ে ফাহাদকে ফোনে বিষয়টি অবগত করেন।
গতকাল মঙ্গলবার সন্ধায় ফাহাদ ঢাকা থেকে ফিরে মায়ের নিখোঁজের বিষয়টি উল্লেখ করে সখীপুর থানায় অপহরণ মামলা করেন। এদিকে খোঁজাখুঁজির একপর্যায়ে আজ বুধবার সকালে বাড়ির পাশের একটি ডোবায় পারভীনের মরদেহ পাওয়া যায়। সোহেল দাবি করেন, ‘আমার মাকে পরিকল্পিতভাবে কেউ হত্যা করে ডোবায় ফেলে রেখে গেছে।’
এ বিষয়ে টাঙ্গাইলের সহকারী পুলিশ সুপার (সখীপুর সার্কেল) এ কে এম মামুনুর রশীদ আজকের পত্রিকাকে বলেন, ‘মরদেহ দেখে মনে হচ্ছে—২৯ তারিখ রাতেই ওই নারীর মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটিকে হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা রাজধানী ঢাকাসহ চট্টগ্রাম ও গাজীপুরে মিছিল ও জমায়েতের চেষ্টা করেছেন। এসব ঘটনায় পুলিশ এখন পর্যন্ত নয়জনকে গ্রেপ্তার করেছে। এর পাশাপাশি গুলশানে পাঁচটি ককটেল উদ্ধারের কথাও জানিয়েছে পুলিশ...
২ ঘণ্টা আগে
আলম হাজারী আওয়ামী লীগ আমলে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৫ সালের ২১ ডিসেম্বর দেবিদ্বারের সাবেক সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর বাসায় আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন তিনি।
৩ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৭ নম্বর ওয়ার্ডের ডেফুলিয়ায় অনুমোদনবহির্ভূত স্থাপনা নির্মাণের চেষ্টা বন্ধ করে দিয়েছেন স্থানীয় বাসিন্দা ও সিটি করপোরেশনের কর্মকর্তারা। দুই দিন ধরে সেখানে সীমানাপ্রাচীর নির্মাণের কাজ চলছিল। স্থানীয় বাসিন্দাদের দাবি, ডেফুলিয়া মৌজার ওই জমি খাস। সেখানে স্থাপনা নির্মাণের কোনো সুযোগ নেই।
৩ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার চর চালা পলাশ মার্কেট এলাকায় মাদক কারবারির অভিযোগে একটি পরিবারের বিরুদ্ধে বিক্ষোভ করেছে এলাকাবাসী। আজ শুক্রবার জুমার নামাজের পর দুই মসজিদের মুসল্লি, ইমাম ও স্থানীয় বাসিন্দারা তাঁদের বাড়িতে গিয়ে মাদক কারবার বন্ধ করতে সতর্ক করেন।
৩ ঘণ্টা আগে