
রাজধানীর গাবতলী এলাকায় ছিনতাই হওয়া গরু-ছাগলভর্তি একটি পিকআপ উদ্ধার করেছে ট্রাফিক পুলিশ। এই ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন মো. সাব্বির (২৫), অমিত সরকার (৬০) ও মো. অন্তর (২৮)।
ট্রাফিক মিরপুর বিভাগ সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে দারুস সালাম জোনে দায়িত্ব পালনকালে সার্জেন্ট মো. রানা ইসলাম বেতারযন্ত্রের মাধ্যমে একটি গরুবোঝাই পিকআপ ছিনতাইয়ের খবর পান। পরে তিনি ফোর্স নিয়ে দারুস সালাম এলাকায় অভিযান চালান। একপর্যায়ে গাবতলী এলাকা থেকে ছিনতাই হওয়া পিকআপটি উদ্ধার করা হয় এবং তিনজনকে হাতেনাতে আটক করা হয়।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া পিকআপটিতে ছয়টি গরু ও দুটি ছাগল ছিল।
ট্রাফিক মিরপুর বিভাগ জানিয়েছে, ঈদুল আজহা সামনে রেখে পশুবাহী যানবাহনকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপরাধ দমনে তাদের নজরদারি ও তৎপরতা অব্যাহত রয়েছে।

রংপুরের বদরগঞ্জে ট্রলি খাদে পড়ে ফারুক হোসেন (২৬) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও সাতজন। আজ বুধবার সকাল ৯টার দিকে উপজেলার রাধানগর দিলালপুর শালবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২ মিনিট আগে
গোপালগঞ্জে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। এ ছাড়া জেলার বিভিন্ন মসজিদ ও উপজেলায় একাধিক জামাতের আয়োজন করা হয়েছে। আবহাওয়া প্রতিকূল হলে প্রধান জামাত কেন্দ্রীয় কোর্ট মসজিদ ও জেলা মডেল মসজিদে অনুষ্ঠিত হবে।
১৪ মিনিট আগে
রাজশাহীর বাঘা উপজেলার পদ্মা চরাঞ্চলে কোরবানির ঈদকে ঘিরে জমে উঠেছে গরু পালন ও বেচাকেনা। নদীভাঙনের সঙ্গে লড়াই করা চরবাসীর জীবিকার প্রধান ভরসা হয়ে উঠেছে গবাদিপশু পালন। চরাঞ্চলের বিভিন্ন ঘাট থেকে ট্রাকভর্তি গরু ঢাকাসহ দেশের বিভিন্ন পশুর হাটে যাচ্ছে। গরু বিক্রি করে লাখ লাখ টাকার স্বপ্ন দেখছেন খামারিরা।
২৬ মিনিট আগে
ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) প্রশাসক মো. রুকুনোজ্জামান বলেছেন, আমাদের শহরের কোরবানির বর্জ্য দুপুর ২টার পর থেকে পাওয়া যায়। আমরা দুপুর ৩টা থেকে ৬টা পর্যন্ত এই ৩ ঘণ্টা কোরবানির বর্জ্য পরিষ্কারে কাজ করব।
১ ঘণ্টা আগে