
রাজধানীর খিলক্ষেতে লো মেরিডিয়ান হোটেলসংলগ্ন ঝুঁকিপূর্ণ ফুটওভার ব্রিজ মেরামতের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছেন এলাকাবাসী। এ সময় তাঁরা ৭২ ঘণ্টার সময়সীমা বেঁধে দেন। এ সময়ের মধ্যে ফুটওভার ব্রিজটি মেরামতের উদ্যোগ নেওয়া না হলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।
আজ শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ‘খিলক্ষেত ও নিকুঞ্জের সর্বস্তরের জনগণের’ ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে খিলক্ষেত টানপাড়া কল্যাণ সোসাইটির আহ্বায়ক জাহিদ ইকবাল বলেন, ‘দুই মাসে আগে একটি লরির আঘাতে এই ব্রিজের ব্যাপক ক্ষতি হয়। সে সময়ই আমরা বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি। কিন্তু কর্তৃপক্ষের কোনো টনক নড়ছে না। এখন বৃষ্টির কথা বলে কালক্ষেপণ করা হচ্ছে। কোনো উপায় না দেখে আজ রাজপথে মানববন্ধন করছি।’
মো. জাকির হোসেন ভূঁইয়া নামে এক বাসিন্দা বলেন, ‘ফুটওভার ব্রিজটি চলাচলের জন্য পুরোপুরি অনুপযোগী। দীর্ঘদিন ধরে ব্যবহারের কারণে এটি লক্কড়ঝক্কড় হয়ে গেছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আমরা ব্রিজটির উন্নয়নকাজের জন্য এক সপ্তাহ সময় দিচ্ছি। এ সময়ের মধ্যে কাজ না হলে আমরা মহাসড়কে নামব। রাস্তাঘাট বন্ধ করে দেব।’
স্বপন রানা নামের আরেক বাসিন্দা বলেন, ‘ব্রিজটি এখন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। বহুবার দরখাস্ত করেছি। তাঁরা এসেছেন, ছবি তুলেছেন। কিন্তু কোনো কাজ হয় নাই। ঝুঁকিপূর্ণ ব্রিজের কারণে যদি কোনো দুর্ঘটনা ঘটে, তাহলে এর দায়ভার সরকারকেই নিতে হবে।’
মানববন্ধনে পাঁচ দফা দাবি তুলে ধরেন খিলক্ষেত ও নিকুঞ্জের মানুষ।
দাবিগুলোর মধ্যে রয়েছে—ফুটওভার ব্রিজ অবিলম্বে সংস্কার ও পূর্ণাঙ্গ পুনর্নির্মাণ; ব্রিজের সম্প্রসারণ রেললাইন পর্যন্ত বৃদ্ধি; প্রশস্ত প্রবেশপথ, ছাউনি ও নিরাপদ অপেক্ষা স্থান তৈরি; প্রতিবন্ধী, শিশু ও প্রবীণ নাগরিকদের জন্য র্যাম্প বা লিফটের ব্যবস্থা এবং পর্যাপ্ত আলো, সিসি ক্যামেরা ও স্থায়ী রক্ষণাবেক্ষণ দল রাখা।

বকেয়া বেতন পরিশোধ এবং ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানীর উত্তরায় পোশাকশ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় চার ঘণ্টা অবরোধ করেন। আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে শ্রমিকেরা সড়ক ছেড়ে গেলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
৩৯ মিনিট আগে
শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে তরুণ প্রজন্মকে শক্তিশালী করা এবং তাদের লক্ষ্য অর্জনে সহযোগিতা বাড়াতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। আজ বৃহস্পতিবার সকালে লক্ষ্মীপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান...
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার শ্যামনগরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ধারালো দায়ের কোপে সুধা রানী মণ্ডল (৫৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর ভাতিজা রমেশ মণ্ডলকে (৩৫) আটক করেছে পুলিশ। হামলায় আরও দুজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শ্যামনগর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাদঘাটা গ্রামে এ ঘটনা ঘটে...
১ ঘণ্টা আগে
সিয়ামের বিরুদ্ধে গত বছরের ৫ জানুয়ারি মামলা করেন দুদকের উপসহকারী পরিচালক জাকির হোসেন। মামলায় ২০২১ সালের ৩ সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত ৩৭ লাখ ৩০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।
১ ঘণ্টা আগে