
সংবাদপত্রের সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদের নতুন নির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ইংরেজি দৈনিক নিউ এজ সম্পাদক নূরুল কবীর। আর সাধারণ সম্পাদক হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ।
আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাজধানীর ডেইলি স্টার সেন্টারে মাহফুজ আনামের সভাপতিত্বে পরিষদের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) নতুন নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়।
দুই বছরমেয়াদি নতুন কমিটিতে সহসভাপতি পদে দৈনিক ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন ও সহকারী সাধারণ সম্পাদক পদে সুপ্রভাত বাংলাদেশের সম্পাদক রুশো মাহমুদ নির্বাচিত হয়েছেন।
কমিটির নির্বাহী সদস্যরা হলেন মাহফুজ আনাম, মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক এবং ইনকিলাবের সম্পাদক এ এম এম বাহাউদ্দীন।
এজিএমে আরও উপস্থিত ছিলেন ফিন্যান্সিয়াল এক্সপ্রেস সম্পাদক শামসুল হক জাহিদ এবং নতুন সদস্য কালের কণ্ঠের সম্পাদক হাসান হাফিজ, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক আবু তাহের, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সম্পাদক ইনাম আহমেদ, সমকালের সম্পাদক শাহেদ মুহাম্মদ আলী এবং ডেইলি সানের সম্পাদক রেজাউল করিম (লোটাস)। সভায় অনলাইনে যুক্ত হন দৈনিক পূর্বকোণের সম্পাদক রমিজউদ্দিন চৌধুরী।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২১টি পদের সব কটিতেই জয় পেয়েছেন বিএনপিপন্থী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীরা। নির্বাচনে অন্য কোনো প্যানেল অংশ নেয়নি। আগে থেকেই আওয়ামী লীগ ও জামায়াতপন্থী আইনজীবী প্যানেল নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছিল।
৩৪ মিনিট আগে
ফেনীর শতবর্ষী সেন্ট্রাল হাইস্কুলে ৩৪ বছরের শিক্ষকতা জীবনের ইতি টেনে বিদায় নিলেন ইংরেজি বিষয়ের শিক্ষক জহিরুল হক চৌধুরী বেলাল। প্রিয় শিক্ষকের বিদায় উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণ হয়ে উঠেছিল আবেগ, শ্রদ্ধা আর ভালোবাসার মিলনমেলা। ছাদখোলা গাড়িতে ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনারের মধ্য দিয়ে তাঁকে দেওয়া হয় রাজকীয়
৪১ মিনিট আগে
আদালত কক্ষে বিচার চলাকালে এক আসামিকে আরেক আসামি মাদক সরবরাহ করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তাৎক্ষণিক সংক্ষিপ্ত বিচার করে দুই আসামিকে কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২১ মে) রাতে বিষয়টি জানাজানি হয়। এর আগে বুধবার (২০ মে) দুপুরে পাবনা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের ৭ম তলায় সিনিয়র জুডিশিয়াল ম্য
১ ঘণ্টা আগে
প্রকৌশলী সেলিম মোহাম্মদ জানে আলমকে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (২১ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আগামী এক বছরের জন্য তাঁকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে