Ajker Patrika

এভারকেয়ারে নেওয়া হচ্ছে হাদিকে

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৫, ০২: ২২
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে আজ শুক্রবার সন্ধ্যায় শরিফ ওসমান হাদিকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে আজ শুক্রবার সন্ধ্যায় শরিফ ওসমান হাদিকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রাথমিক সার্জারির পর এভারকেয়ারে হাসপাতালে নেওয়া হচ্ছে।

ঢাকা মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সংবাদমাধ্যমকে বলেন, ‘উনার (হাদির) মাথায় বুলেটের আঘাত আছে। বুকে এবং পায়েও আঘাত আছে। ধারণা করা হচ্ছে, পায়ের আঘাতটা রিকশা থেকে পড়ে গিয়ে হতে পারে।’

রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় আজ দুপুরে ইনকিলাব মঞ্চের নেতা হাদিকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শরিফ ওসমান হাদিকে অ্যাম্বুলেন্সে তোলা হয়। ছবি: আজকের পত্রিকা
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শরিফ ওসমান হাদিকে অ্যাম্বুলেন্সে তোলা হয়। ছবি: আজকের পত্রিকা

বিকেল ৫টার পর ঢামেক হাসপাতালের পরিচালক মো. আসাদুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘তাঁর (হাদির) মাথার ভেতরে গুলি আছে। বর্তমানে অপারেশন থিয়েটারে তাঁর সার্জারি চলছে।’

পরে সন্ধ্যার দিকে হাদির শারীরিক পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, ‘‎আমরা ঢাকা মেডিকেলে তাঁর একটা প্রাথমিক সার্জারি করেছি। এখন তাঁকে এভারকেয়ার হাসপাতালে পাঠাচ্ছি। পরিবারের সম্মতিতেই তাঁকে এভারকেয়ারে নেওয়া হচ্ছে। পরিবার প্রথম দিকে সিএমএইচ হাসপাতালে নেওয়ার কথা বলেছিল। কিন্তু পরে সিদ্ধান্ত পরিবর্তন করে এভারকেয়ারে নেওয়ার কথা বলেছে। আমরা তাঁদের সিদ্ধান্ত মোতাবেক এভারকেয়ার হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। তারা প্রস্তুত রয়েছে। এখনই তাঁকে সেখানে নেওয়ার ব্যবস্থা করছি।’

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিলেটে বিএনপি নেতা মানিক সেনাবাহিনীর হাতে আটক

১৬ মাসের শিশুকে সেতু থেকে নদীতে ছুড়ে ফেলে থানায় গেলেন মা

পরিচালক পদ থেকে কেন নাজমুলকে সরিয়ে দিতে পারেনি বিসিবি

ইরানকে আরেকটি সুযোগ দিতে ট্রাম্পকে শেষ মুহূর্তে রাজি করায় সৌদি, কাতার ও ওমান

যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিতের আওতায় কারা পড়বে না, জানাল স্টেট ডিপার্টমেন্ট

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত