
নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ও জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার বলেছেন, নির্বাচন হবে কি না সেই আশঙ্কা বহুলাংশে দূরীভূত হলেও সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন নিয়ে প্রশ্ন রয়ে গেছে। আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘বাংলাদেশ আসন্ন নির্বাচন ও নির্বাচন কমিশনের সংস্কার প্রসঙ্গে’ আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন এ সভার আয়োজন করে।
সভায় আসন্ন নির্বাচন প্রসঙ্গে বদিউল আলম মজুমদার বলেন, ‘আমার মনে হয়, নির্বাচন হবে না—এই আশঙ্কাটা বহুলাংশে দূরীভূত হয়েছে। পুরোপুরি দূরীভূত হয় নাই। কিন্তু আমার এবং অনেকের মনে দুটো প্রশ্ন। একটা হলো—নির্বাচনটা সুষ্ঠু, নিরপেক্ষ হবে কি না। আরেকটা প্রশ্ন হলো—গণতান্ত্রিক উত্তরণ ঘটবে কি না।’
নির্বাচন প্রক্রিয়ার বিষয়ে বদিউল আলম মজুমদার বলেন, ‘নির্বাচন একটি প্রক্রিয়া এবং এর অনেকগুলো ধাপ রয়েছে। ভোটার তালিকা থেকে ফলাফল ঘোষণা এবং নির্বাচনী বিরোধ মীমাংসা পর্যন্ত, এই পুরো প্রক্রিয়া কারসাজিমুক্ত, স্বচ্ছ, পক্ষপাতিত্বমুক্ত হবে কি না—এর ওপর সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নির্ভর করবে।’
সুষ্ঠু নির্বাচনের জন্য গভীর সংস্কার দরকার বলে জানান নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান। তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে সহিংসতায় লিপ্ত হলে নির্বাচন নিয়ে আবার অনিশ্চয়তা দেখা দেবে। তাই নির্বাচন সুষ্ঠু করার জন্য গভীর সংস্কার দরকার।’
গণভোটের ওপর গণতান্ত্রিক উত্তরণ নির্ভর করবে বলে মনে করেন ঐকমত্য কমিশনের এই সদস্য। তিনি বলেন, ‘গণভোট পাশের ওপর নির্ভর করবে আমাদের গণতান্ত্রিক উত্তরণ, গণতান্ত্রিক ব্যবস্থার প্রাতিষ্ঠানিকীকরণ হয়েছে কি না। গণতন্ত্রের যে সকল ঘাটতি এবং শাসন প্রক্রিয়ার যে সকল দুর্বলতা সেগুলো দূরীভূত হবে কি না তা বহুলাংশে নির্ভর করবে আমাদের এই গণভোটের ওপর।’
আলোচনা সভায় আরও বক্তব্য দেন লেখক-গবেষক আলতাফ পারভেজ, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুমসহ প্রমুখ।

এবারের জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ শটগানে শুধু রাবার বুলেট ব্যবহার করবে বলে মন্তব্য করেছেন খুলনা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) রেজাউল হক। আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে যশোরের পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
৪ মিনিট আগে
সিরাজগঞ্জের কামারখন্দে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে আব্দুল মমিন নামের বিএনপির এক নেতাকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ঝাঐল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ জরিমানা করা হয়। আব্দুল মমিন ওই ওয়ার্ডের বিএনপির সাবেক সভাপতি।
২৩ মিনিট আগে
আগামীকাল বুধবার থেকে টানা তিন দিন বন্ধ থাকবে লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বুধ ও বৃহস্পতিবার এবং শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় টানা তিন দিন বন্দরের কার্যক্রম বন্ধ থাকবে।
২৬ মিনিট আগে
পঞ্চগড়-১ আসনের আটোয়ারী উপজেলায় ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও বিএনপি প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমিরের সমর্থকদের মধ্যে মারামারি হয়েছে। এতে দুই পক্ষের অন্তত ১৩ জন আহত হয়েছেন।
৩৬ মিনিট আগে