
ঢাকার সাভারের তেঁতুলঝরা ইউনিয়নের শ্যামপুর এলাকায় একটি বাড়ি থেকে ছয়টি বোমা ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার করেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বাড়িটির ভেতরে কয়েকজন সন্ত্রাসী অবস্থান করছে—এমন তথ্যের ভিত্তিতে আজ মঙ্গলবার রাতে বাড়িটি ঘিরে অভিযান শুরু করা হয়।
শ্যামপুর এলাকার আব্দুল জলিলের মালিকানাধীন ওই বাড়িতে অভিযান চালাচ্ছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। অভিযানের একপর্যায়ে ছয়টি বোমা ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার করা হয়।
রাত সোয়া ১০টার দিকে এ বিষয়ে জানতে চাইলে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, আব্দুল জলিলের বাড়ি থেকে ছয়টি বোমা ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। বাড়িটি ঘিরে রেখে অভিযান চলমান রয়েছে। ওই বাড়ির ভেতরে কয়েকজন সন্ত্রাসী অবস্থান করছে বলে তথ্য রয়েছে।
ওসি আরও জানান, সিটিটিসির সদস্যরা ঘটনাস্থলে অভিযান পরিচালনা করছেন। অভিযান শেষ হলে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।

বাগেরহাটের সুন্দরবনে কয়লাবাহী লাইটার জাহাজের ধাক্কায় নিখোঁজ জেলে মোস্তফা মাঝির মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুরে মোংলার পশুর নদীর ইন্দুরকোলা নামক স্থান থেকে ভাসমান অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
২ মিনিট আগে
সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে সিরাজগঞ্জের রায়গঞ্জে দুটি প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ শনিবার বেলা আড়াইটার দিকে উপজেলার সলঙ্গা বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
৬ মিনিট আগে
দুর্ঘটনার প্রতিবাদে শুক্রবার রাতে জামালপুর শহরের ফৌজদারি এলাকায় রাজীব পরিবহনের গায়েবানা জানাজা ও প্রতীকী লাশ নিয়ে বিক্ষোভ করেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, ঢাকা-জামালপুর রুটে চলাচলকারী রাজীব পরিবহনের বাসগুলো অতিরিক্ত গতি ও বেপরোয়া চলাচল করে। এ ঘটনার বিচার দাবি করেন তাঁরা।
১৭ মিনিট আগে
২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের স্মৃতিচিহ্ন মুছে ফেলার অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয়ের সামনে তাঁর দুই হাত প্রসারিত করা ঐতিহাসিক আলোকচিত্র সম্বলিত বিলবোর্ডটি অপসারণের ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশ করেছেন তাঁর পরিবার
৩৭ মিনিট আগে