ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে প্রথম শ্রেণিতে ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল করে হাইকোর্টের দেওয়া রায়ে স্থগিতাদেশ দেননি আপিল বিভাগের চেম্বার আদালত। হাইকোর্টের রায় স্থগিত চেয়ে করা পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ‘নো অর্ডার’ দিয়েছেন। এতে হাইকোর্টের রায় বহাল রয়েছে বলে জানিয়েছেন আইনজীবীরা।
হাইকোর্টের রায় স্থগিত চেয়ে ভর্তি বাতিল হওয়া শিক্ষার্থীদের অভিভাবকদের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ সাঈদ আহমেদ রাজা। দুই অভিভাবকের পক্ষে ছিলেন আইনজীবী শামীম সরদার। তিনি আজকের পত্রিকাকে বলেন, চেম্বার আদালত স্থগিতাদেশ না দিয়ে লিভ টু আপিল করতে বলেছেন। এর ফলে শূন্য আসনে অপেক্ষামাণ তালিকা থেকে ভর্তিতে বাধা নেই।
এর আগে গত ২১ মে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রথম শ্রেণির ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিলের সিদ্ধান্ত বহাল রেখে রায় দেন হাইকোর্ট। সেইসঙ্গে ভর্তিতে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ দেওয়া হয়। এছাড়া বাতিল হওয়া আসনগুলোয় অপেক্ষামান তালিকা থেকে ভর্তি করতে নির্দেশ দেন আদালত।
রায়ে ভর্তির ক্ষেত্রে কোনো অনিয়ম ছিল কি না, তা তদন্তের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবকে কমিটি গঠন করতে নির্দেশ দেওয়া হয়।
কমিটিতে এমন একজনকে প্রধান করতে বলা হয়েছে যিনি অতিরিক্ত সচিবের নীচে নন। এছাড়া কমিটিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের চেয়ারমানের প্রতিনিধি ও বুয়েটের একজন কারিগরি বিশেজ্ঞকে রাখতে বলা হয়।
নির্দিষ্ট বয়সের বাইরে শিক্ষার্থী ভর্তির অভিযোগ তুলে প্রথম শ্রেণিতে ভর্তি–ইচ্ছুক দুই শিক্ষার্থীর অভিভাবক গত ১৪ জানুয়ারি রিট করেন। এরপর ২৩ জানুয়ারি হাইকোর্ট রুলসহ আদেশ দেন। পরে মাউশির নির্দেশনার পরিপ্রেক্ষিতে প্রথম শ্রেণির ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল করে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ।
অন্যদিকে ভর্তি বাতিলের বৈধতা নিয়ে বাতিল হওয়া শিক্ষার্থীদের ১৩৬ জন অভিভাবক আরেকটি রিট করেন। তাতে গত ২৫ মার্চ হাইকোর্ট রুল জারি করেন। পৃথক রুলের ওপর একসঙ্গে শুনানি শেষে রায় দেন হাইকোর্ট।

শেরপুর জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. রুস্তম আলীকে এক নারীসহ আটকের পর মুচলেকায় ছেড়ে দিয়েছে পুলিশ। গতকাল বুধবার বিকেলে সদর থানায় মুচলেকা দেওয়ার পর তাঁদের দুজনকে পাসপোর্ট অফিসের স্টাফদের জিম্মায় দেওয়া হয়।
১১ মিনিট আগে
ফেসবুকে ‘জুলাই ব্যবসায়ী’ ও ‘হাদী ব্যবসায়ী’দের সমালোচনা করে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে প্রাণনাশের হুমকি ও ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। গতকাল বুধবার (১২ আগস্ট) রাতে এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রক্টর দপ্তরে লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী শিক্ষার্থী।
১৭ মিনিট আগে
বিদ্যুৎ উৎপাদন স্বল্পতার কারণে ব্যাপক লোডশেডিং এবং এ নিয়ে জনমনে অসন্তোষের পরিপ্রেক্ষিতে কুষ্টিয়ার গুরুত্বপূর্ণ বিদ্যুৎ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদারের জন্য পুলিশকে অনুরোধ জানিয়েছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো)।
২১ মিনিট আগে
পাটকেলঘাটা থানার নগরঘাটা ইউনিয়নের মিঠাবাড়ি, নগরঘাটা ও শাকদহ বিল এলাকায় শত শত হেক্টর মৎস্য ঘেরের আইলে মাচা পদ্ধতিতে বিভিন্ন ধরনের সবজি চাষ হচ্ছে। প্রতিটি ঘেরের আইলে লাউ, কুমড়া, করলা, কুশি, খিরাই, বেগুন, পুঁইশাক, বরবটি, ধুন্দুল, ঝিঙে ও লালশাকের চাষ করা হয়েছে।
১ ঘণ্টা আগে