রাজধানীর নিউ সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে প্রাণপণ লড়ে যাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আজ শনিবার সকাল ৫টা ৪০ মিনিটে লাগা আগুন নিয়ন্ত্রণে একে একে ফায়ার সার্ভিসের ২৯টি ইউনিট যোগ দিয়েছে।
আগুন নেভাতে ফায়ার সার্ভিসের মূল হাতিয়ার পানি। আর এর জোগান আসছে ঢাকা কলেজের একমাত্র পুকুরটি থেকে।
সকাল সাড়ে ৯টার দিকে গিয়ে দেখা যায় পুকুরের পূর্ব পাড়ে ফায়ার সার্ভিসের ১২টি পানির পাম্প বসানো হয়েছে। নিরবচ্ছিন্নভাবে পানি সরবরাহ করতে প্রতিটি পাম্প একটু পরপর চেক করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। কোনোটিতে তেল শেষ হলে দ্রুত তেল দিচ্ছেন। পাশাপাশি ওয়ারলেসের মাধ্যমে আসা নির্দেশনা পালন করছেন।
প্রতিটি পাম্প মিনিটে ২৫০ থেকে ৩০০ লিটার পানি সরবরাহ করতে সক্ষম বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা।
আরও পড়ুন:

শেরপুরে বুদ্ধিপ্রতিবন্ধী এক কিশোরীকে (১৭) ধর্ষণের ঘটনায় দায়ের মামলায় আদালতে সাক্ষ্য দিতে যাওয়ার পথে বাদীকে মারধরের অভিযোগ উঠেছে আসামিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় আজ বুধবার সকালে ৫ জনের বিরুদ্ধে সদর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এর আগে মঙ্গলবার সকালে সদর উপজেলার একটি গ্রামে মারধরের ঘটনাটি ঘটে।
১০ মিনিট আগে
গতকাল দিবাগত রাতে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে ইটভাটা ও ফসল রক্ষার এই বাঁধটির একটি অংশ কেটে দেয়। মুহূর্তেই মধুমতির পানি বাঁধের কাটা অংশ দিয়ে ফসলি জমিতে ঢুকে পড়ে। এতে ধান কাটার ঠিক আগমুহূর্তে পুরো ফসল তলিয়ে যায়।
১৩ মিনিট আগে
সিলেটে এক কিশোরীর কোমরে শিকল বেঁধে টানাহেঁচড়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তিনজনকে আটক করেছে পুলিশ। চুরির চেষ্টার অভিযোগে কিশোরীকে স্থানীয় বাসিন্দারা আটকের পর মারধর ও শিকলে বেঁধে হাঁটান বলে অভিযোগ উঠেছে।
১৫ মিনিট আগে
সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) করা মামলায় ৪ বিএনপি নেতাসহ ৬ জনকে আদালতে পাঠিয়েছে পাটগ্রাম থানা-পুলিশ। অভিযুক্ত ছয়জনের মধ্যে আছেন লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ওয়ার্ড বিএনপির অঙ্গ সংগঠনের ৩ নেতা এবং নীলফামারী জেলার ডিমলা উপজ
২১ মিনিট আগে