দক্ষিণ কেরানীগঞ্জে গ্যারেজে মিলল অবিস্ফোরিত ৪ ককটেল

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা এলাকায় একটি গ্যারেজ থেকে চারটি তাজা ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১০ (এসআরবি)। আজ বুধবার বিকেল ৫টা ১০ মিনিটের দিকে অভিযান চালিয়ে সেগুলো উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।
এসআরবি-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার এক বিশেষ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১০-এর সদর কোম্পানির একটি আভিযানিক দল দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযান চালায়।
অভিযানের সময় শুভাঢ্যা এলাকার একটি গ্যারেজের ভেতর থেকে চারটি ককটেল উদ্ধার করা হয়। ককটেলগুলো অবিস্ফোরিত অবস্থায় ছিল।
এসআরবি-১০ জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করা ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।









