
রাজধানীর নিউমার্কেট এলাকার বিভিন্ন দোকান ও গুদামে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ১০০টি ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের ব্যবহৃত কুখ্যাত ‘সামুরাই’ চাপাতি ও অন্যান্য ধারালো অস্ত্র।
শনিবার (৯ আগস্ট) রাতে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র বিগ্রেডের ডেয়ারিং টাইগার্সের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিম সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ আর্মি ক্যাম্পে এক সংবাদ সম্মেলন এই তথ্য জানান।
তিনি বলেন, সাম্প্রতিক সময়ে ঢাকা শহরে কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের তৎপরতা বেড়ে গেছে। গ্রেফতারকৃতদের কাছ থেকে বারবার এ ধরনের ধারালো অস্ত্র উদ্ধার হওয়ায় গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়।
চলতি মাসে গণমাধ্যম ও গ্রেফতারকৃত কয়েকজন সন্ত্রাসীর তথ্যের ভিত্তিতে জানা যায়, রাজধানীর কোনো কোনো এলাকা থেকে এসব অস্ত্র ভাড়া ও বিক্রি হচ্ছে। পরে সেনাবাহিনীর গোয়েন্দা সদস্যরা নিউ মার্কেট এলাকায় তল্লাশি চালিয়ে বিভিন্ন দোকানে গৃহস্থালি কাজে অপ্রয়োজনীয় এসব ধারালো অস্ত্র মজুত দেখতে পান।
সেনাবাহিনী জানায়, উদ্ধারকৃত অস্ত্রগুলোর মাধ্যমে সাম্প্রতিক সময়ে একাধিক হত্যা, আহত, চাঁদাবাজি ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। অভিযান চলমান রয়েছে, এবং উদ্ধারকৃত অস্ত্রগুলো গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। ব্যবসায়ীদের সঙ্গে দুষ্কৃতিকারীদের যোগসাজশ আছে কিনা, তা যাচাইয়ে তদন্ত চলছে।

ব্যবসায়ী সমাজের উদ্দেশে সেনাবাহিনী বলেছে, কেউ যেন এসব অস্ত্র বিক্রি না করেন। অনেকেই স্যুভেনির হিসেবে কিনলেও বাস্তবে এগুলো অপরাধে ব্যবহৃত হচ্ছে। সাধারণ জনগণকেও সতর্ক থাকতে অনুরোধ জানানো হয়েছে—যদি কোথাও অবৈধ ধারালো অস্ত্রের ব্যবসা চোখে পড়ে, তাহলে নিকটস্থ ক্যাম্পে খবর দিতে বলা হয়েছে।

প্রতিষ্ঠার সাত দশকেও পাবনা মানসিক হাসপাতালের বহির্বিভাগে নির্মাণ করা হয়নি বিশ্রামাগার। ফলে প্রতিদিন দূরদূরান্ত থেকে চিকিৎসা নিতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন রোগী ও তাঁর স্বজনেরা। রোগী নিয়ে বহির্বিভাগের সামনে গাদাগাদি করে, কখনো খোলা মাঠে বা গাছতলায় বসে থাকতে হয় স্বজনদের।
১ ঘণ্টা আগে
পর্যটন নগরী কক্সবাজারকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রক্রিয়া নেওয়া হচ্ছে। বিদ্যমান কক্সবাজার পৌরসভাকে সম্প্রসারণ করে রামু ও কক্সবাজার সদর উপজেলার পাঁচ ইউনিয়নের কিছু এলাকা অন্তর্ভুক্ত করে বৃহত্তর নগর প্রশাসন গঠনের প্রস্তাব করা হয়েছে।
১ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে খেলার মাঠ উন্মুক্ত করার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। গতকাল শুক্রবার উপজেলার বিয়াঘাট ইউনিয়নের সাবগাড়ী হাট মাঠে ওই কর্মসূচি পালন করা হয়। এতে নেতৃত্ব দেন স্থানীয় বাসিন্দা ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য আনিছুর রহমান।
১ ঘণ্টা আগে
জনবলসংকট, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের ঘাটতি, অপারেশন থিয়েটার না থাকাসহ নানা সমস্যায় ধুঁকছে চাঁদপুরের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এতে ভোগান্তিতে পড়ছে রোগীরা। হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা না পেয়ে তাদের জেলা শহরে যেতে হচ্ছে। এতে তাদের সময় ও অর্থ—দুটোই বেশি ব্যয় হচ্ছে।
১ ঘণ্টা আগে