রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে রমনা কালী মন্দিরের পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ সোমবার সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ খালিদ মনসুর আজকের পত্রিকাকে বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে রমনা কালী মন্দিরের পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সেখানে রেলওয়ের ডাম্পিংয়ের দেয়াল ঘেঁষা স্থানে ককটেল বিস্ফোরণ করা হয়। তবে কেউ হতাহত হয়নি।

কার্যক্রম নিষিদ্ধঘোষিত সংগঠন স্বেচ্ছাসেবক লীগের বগুড়া জেলা সভাপতি সাজেদুর রহমান সাহিনসহ চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশের জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম-কক্সবাজার সড়ক থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৩৯ মিনিট আগে
বন বিভাগ সূত্রে জানা গেছে, শীত মৌসুম ছাড়াও সাম্প্রতিক সময়ে পাহাড় ও বনাঞ্চলের দুর্গম এলাকায় ট্র্যাকিং করতে গিয়ে বেশ কয়েকজন পর্যটক পথ হারিয়ে বিপদে পড়ছেন। অনেকেই বন বিভাগের নিয়মকানুন না মেনে সংরক্ষিত বনাঞ্চলের ভেতরে প্রবেশ করছেন।
৪৪ মিনিট আগে
গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া ট্রাকস্ট্যান্ড থেকে ৯ ফুট লম্বা ও ৯ কেজি ওজনের একটি বার্মিজ পাইথন প্রজাতির অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ। উদ্ধারের পর সাপটিকে গাজীপুর সাফারি পার্কের অজগর বেষ্টনীতে রাখা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বন্যপ্রাণী পরিদর্শক নিগার সুলতানা।
১ ঘণ্টা আগে
রাজধানীর মানিকদীতে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওসহ নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় তিন অস্ত্রধারীকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ছাড়া এ ঘটনায় হওয়া মামলায় বিএনপি, জামায়াত ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের আসামি করা হয়েছে।
১ ঘণ্টা আগে