
সনদ-বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে দায়ের করা মামলায় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. আলী আকবর খানের স্ত্রী শেহেলা পারভীনকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন এই রিমান্ড মঞ্জুর করেন।
বিকেলে শেহেলা পারভীনকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আদালতে হাজির করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক আমিরুল ইসলাম পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন। অন্যদিকে রিমান্ড বাতিল করে শেহেলা পারভীনের জামিনের আবেদন করেন তাঁর আইনজীবী। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে দুই দিন রিমান্ড মঞ্জুর করেন।
আদালতে মিরপুর থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গতকাল শনিবার শেহেলা পারভীনকে আটক করা হয়।
রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, কারিগরি বোর্ডের সনদ-বাণিজ্য মামলার প্রধান আসামি এ টি এম শামসুজ্জামান এবং সহযোগী আসামি সানজিদা আক্তার ওরফে কলি ইতিমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এই জবানবন্দির ভিত্তিতে শেহেলা পারভীনকে গতকাল জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে আনা হয়। প্রাথমিকভাবে শেহেলার বিরুদ্ধে এ টি এম শামসুজ্জামানের সঙ্গে টাকা-পয়সা লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। এই সনদ-বাণিজ্যের সঙ্গে আরও কারা কারা জড়িত রয়েছে, তা জানার জন্য শেহেলাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
এক মামলায় কারিগরি শিক্ষা বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট শামসুজ্জামান, সাবেক কর্মচারী ও বর্তমানে শামসুজ্জামানের সনদ তৈরির নিজস্ব কারখানায় নিয়োজিত কম্পিউটারম্যান ফয়সাল হোসেন, গড়াই সার্ভে ইনস্টিটিউটের পরিচালক সানজিদা আক্তার ওরফে কলি, হিলফুল ফুজুল নামের কারিগরি প্রতিষ্ঠানের প্রিন্সিপাল সরদার গোলাম মোস্তফা ও যাত্রাবাড়ীর ঢাকা পলিটেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের পরিচালক মাকসুদুর রহমানকে আগেই গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে গোয়েন্দা লালবাগ বিভাগের একাধিক দল ১ এপ্রিল ভোররাত থেকে নজরদারিতে রেখে দুপুর সাড়ে ১২টার দিকে মিরপুরের দক্ষিণ ও মধ্য পীরেরবাগ এবং আগারগাঁও এলাকায় অভিযান চালিয়ে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট এ কে এম শামসুজ্জামান এবং তাঁর সহযোগী ফয়সাল হোসেনকে গ্রেপ্তার করে।
এ সময় কাছাকাছি দুটি বাসায় তাঁদের হেফাজত থেকে একাধিক কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, কারিগরি শিক্ষা বোর্ড থেকে চুরি করে নেওয়া কয়েক হাজার অরিজিনাল সার্টিফিকেট এবং মার্কশিটের ব্লাঙ্ক কপি, তৈরি করা শতাধিক সনদ এবং ট্রান্সক্রিপ্ট, বায়োডাটা ও গুরুত্বপূর্ণ দলিল উদ্ধার করা হয়। এসব কম্পিউটার প্রিন্টার ল্যাপটপ দিয়ে গত কয়েক বছরে পাঁচ হাজারের বেশি আসল সনদ, মার্কশিট বানিয়ে ভুয়া লোকদের কাছে বিক্রি করা হয়েছে।
নকল সার্টিফিকেটও ওয়েবসাইটে দেখা যেত।
এ ছাড়া সরকারি ওয়েবসাইটে, সরকারি পাসওয়ার্ড, অথরাইজেশন ব্যবহার করে ভুয়া লোকদের কাছে বিক্রি করা সনদগুলোকে বাংলাদেশ সরকারের কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। ফলে বাংলাদেশসহ পৃথিবীর যেকোনো দেশে বসে এই ওয়েবসাইটে গিয়ে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বরগুলোকে সার্চ করলে সার্টিফিকেটগুলো সঠিক বলে প্রমাণিত হবে। এ ঘটনায় গোয়েন্দা পুলিশ বাদী হয়ে ১ এপ্রিল মিরপুর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করে।

রাঙামাটির কাপ্তাই উপজেলার সদর বড়ইছড়ি এলাকার পুরাতন থানা ভবনের পেছনের ব্রিকফিল্ড এলাকায় পাহাড়ধসে একটি বিশাল গাছ বসতঘরের ওপর ভেঙে পড়ে দুজন আহত হয়েছেন। এ ঘটনায় বসতঘরটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি একটি গর্ভবতী গাভিও আহত হয়েছে। গাভিটির মাথায় গুরুতর আঘাত লাগে এবং একটি শিং ভেঙে যায়।
১৬ মিনিট আগে
সুন্দরবনে বাংলাদেশ কোস্ট গার্ডের ধারাবাহিক ও সাঁড়াশি অভিযানের মুখে কুখ্যাত ‘বড় জাহাঙ্গীর’ বাহিনীর তিন সক্রিয় সদস্য আত্মসমর্পণ করেছেন। এ সময় তাঁদের কাছ থেকে অস্ত্র, গোলাবারুদ ও একটি ওয়াকিটকি উদ্ধার করা হয়। পাশাপাশি দস্যুদের কবল থেকে এক জিম্মি জেলেকেও উদ্ধার করা হয়েছে।
২৬ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরে সাফারি পার্কে এক বছর আগে উদ্ধার করে আনা হাতি ‘রাজু বাহাদুর’ বাঁচা-মরার লড়াইয়ে পাঞ্জা লড়ছে। সম্প্রতি হাতিশালায় অন্য একটি হাতির আক্রমণে দুই পা ভেঙে যায় তার। হাতিটির অবস্থা...
২৯ মিনিট আগে
মাদক ও জুয়া আইনে গ্রেপ্তার হওয়া আসামিদের পক্ষে আগামী এক মাস কোনো ধরনের আইনি সহায়তা প্রদান না করার ঘোষণা দিয়েছে লালমনিরহাট জেলা আইনজীবী সমিতি। বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে লালমনিরহাট আদালত চত্বরে জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
১ ঘণ্টা আগে