
তিন মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধ, বন্ধ কারখানা চালু এবং শ্রমিক ও নেতাদের বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাহারের দাবিতে ঢাকার আশুলিয়ায় ‘ক্লথিং কার্নিভালস লিমিটেড’ নামের একটি পোশাক কারখানার সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন শ্রমিক ও কর্মচারীরা।
আজ রোববার সকাল ১০টা থেকে আশুলিয়ার বুড়িবাজার এলাকায় কারখানাটির প্রধান ফটকের সামনে এ কর্মসূচি শুরু হয়। বিকেল পর্যন্ত শতাধিক শ্রমিক ও কর্মচারী সেখানে অবস্থান করছিলেন।
শ্রমিকদের অভিযোগ, গত ২৭ আগস্ট কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়। এর পর থেকে দুই শতাধিক শ্রমিক তাঁদের তিন মাসের বেতন-ভাতা পরিশোধের দাবি জানিয়ে আসছেন। বেতন-ভাতা পরিশোধের আশ্বাস দেওয়া হলেও কর্তৃপক্ষ তা পরিশোধ করছে না। এতে শ্রমিক ও তাঁদের পরিবারগুলো আর্থিক সংকটে পড়েছে।
শ্রমিকেরা জানান, বকেয়া পাওনা পরিশোধ, বন্ধ কারখানা চালু এবং আশুলিয়া থানায় শ্রমিক ও নেতাদের বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাহারের দাবিতে তাঁরা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, শ্রম মন্ত্রণালয়, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ও সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দিয়েছেন। এরপরও সমস্যার সমাধান না হওয়ায় তাঁরা অবস্থান কর্মসূচি পালন করছেন।
বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম সুজন দ্রুত বকেয়া বেতন-ভাতা পরিশোধের উদ্যোগ নেওয়ার দাবি জানিয়ে বলেন, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত শ্রমিক-কর্মচারীদের অবস্থান কর্মসূচি চলবে।
এ বিষয়ে কথা বলার জন্য শিল্প পুলিশ আশুলিয়া জোনের পুলিশ সুপারকে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি তা না ধরায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শারীরিক অসুস্থতা ও বার্ধক্যজনিত কারণে দলীয় কর্মকাণ্ডে অংশ নিতে না পারার কথা বলে পদত্যাগের ঘোষণা দিয়েছেন শৈলেন্দ্র নাথ বাইন নামে এক আওয়ামী লীগ নেতা। আজ রোববার বিকেলে উপজেলার গোপালপুর ইউনিয়নের নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন তিনি।
২ মিনিট আগে
চট্টগ্রামের পটিয়ায় একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে উপজেলার ভাটিখাইন ইউনিয়নের পটিয়া বাইপাস সড়কের করল এলাকার পাশের ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের আনুমানিক বয়স ৪২ বছর।
৯ মিনিট আগে
ময়মনসিংহের গফরগাঁওয়ে মালবাহী (পাথরবাহী) ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আজ রোববার বিকেল সোয়া ৫টার দিকে দক্ষিণ গফরগাঁও উপজেলার গোলাবাড়ী এলাকায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে এ ঘটনা ঘটে।
১৯ মিনিট আগে
পিরোজপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মিরাজ শেখ নামে এক মাদককারবারীকে আটক করেছে পুলিশ। আজ রোববার দুপুর ১২টার দিকে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী বিষয়টি জানান।
২১ মিনিট আগে