Ajker Patrika

পিরোজপুরে আইস ও ইয়াবাসহ মাদক কারবারি আটক

পিরোজপুর প্রতিনিধি
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯: ১৯
পিরোজপুরে আইস ও ইয়াবাসহ মাদক কারবারি আটক
মো. মিরাজ শেখ । ছবি: সংগৃহীত

পিরোজপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মিরাজ শেখ নামে এক মাদককারবারীকে আটক করেছে পুলিশ। আজ রোববার দুপুর ১২টার দিকে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী বিষয়টি জানান।

এর আগে রোববার ভোররাত সাড়ে ৪টার দিকে পিরোজপুর পৌরসভার দক্ষিণ কৃষ্ণনগর এলাকার একটি বসতঘর থেকে তাকে আটক করা হয়।

আটক মিরাজ শেখ (৪৫) পিরোজপুর সদর উপজেলার দক্ষিণ ডুমুরিতলা এলাকার আবুয়াল শেখের ছেলে।

পুলিশ সুপার জানান, অভিযানের সময় তার কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ও ৩০ গ্রাম আইস উদ্ধার করা হয়েছে। মিরাজ শেখের বিরুদ্ধে ফরিদপুরের ভাঙ্গা ও কোতোয়ালি, মানিকগঞ্জ সদর, ঢাকার দারুস সালাম ও পল্টন, কক্সবাজারের টেকনাফ ও রামু এবং দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট নয়টি মামলা রয়েছে। এসব মামলায় তাকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পাশাপাশি এ ঘটনায় পিরোজপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত