
যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে তাজউদ্দীন আহমদের ছেলে ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজকে। গত বুধবার ইমিগ্রেশন থেকে তাঁকে ফিরিয়ে দেওয়া হয়। আজ শুক্রবার রাতে পুলিশের বিশেষ শাখার (এসবি) এক পদস্থ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ২০০১ সালের নির্বাচনে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন সোহেল তাজ। ২০০৮ সালে একই আসনে আবারও নির্বাচিত হয়ে ২০০৯ সালের ৬ জানুয়ারি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব নেন তিনি। তবে ওই বছরের ৩১ মে ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন।
পরবর্তী সময় ২০১২ সালের ২৩ এপ্রিল সংসদ সদস্য পদ থেকেও পদত্যাগপত্র জমা দেন তিনি। তবে প্রক্রিয়াগত কারণে তা সঙ্গে সঙ্গে গ্রহণ না হওয়ায় ৭ জুলাই পুনরায় পদত্যাগপত্র জমা দিলে সেটি গৃহীত হয়। সে সময় তিনি অভিযোগ করেছিলেন, তাঁর কাজে ‘বাধা সৃষ্টি’ করা হচ্ছে এবং তাঁর ‘নির্দেশনা অমান্য’ করা হচ্ছে। এসব কারণেই তিনি রাজনীতি ছাড়ার সিদ্ধান্ত নেন।
এর পর থেকে রাজনীতিতে সক্রিয় না থাকলেও বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক বিষয়ে মতামত দিয়ে আলোচনায় আসেন তিনি। সাম্প্রতিক সময়ে একটি বেসরকারি টেলিভিশনে লাইফস্টাইল-বিষয়ক রিয়্যালিটি শো ‘হটলাইন কমান্ডো’ সম্প্রচারের ঘোষণাতেও আলোচনায় আসেন।
এর আগে গত ১৭ জুলাই বড় বোন শারমিন আহমদকে নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সৌজন্য সাক্ষাৎ করেন সোহেল তাজ। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতেই এ সাক্ষাৎ হয়।

নিহতের চাচাতো ভাই জিয়া হাবিব, মাওলানা ফরিদ উদ্দিনসহ কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, আউয়াল শফীর গলা ও মাথার ক্ষতবিক্ষত অবস্থা দেখে তাঁদের কাছে ঘটনাটি স্বাভাবিক সড়ক দুর্ঘটনা বলে মনে হয়নি। তাঁরা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান।
৪ মিনিট আগে
নড়াইল সদর উপজেলার তুলারামপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে খুলনা-নড়াইল-ঢাকা রেললাইনের তুলারামপুর তানভীর পেট্রলপাম্পের বিপরীত পাশে এ দুর্ঘটনা ঘটে।
৫ মিনিট আগে
শরীয়তপুরের জাজিরা থানায় করা লিখিত অভিযোগের তদন্তে ১০ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ উঠেছে থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলামের বিরুদ্ধে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি মোবাইল ফোন কথোপকথনের অডিও রেকর্ডে টাকার অঙ্ক উল্লেখসহ বিকাশ নম্বর দেওয়ার কথা শোনা যায়। অডিওটি ছড়িয়ে পড়ার পর পুলিশের
১১ মিনিট আগে
মঙ্গলবার রাতে বিলপাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে কয়েকজন দুর্বৃত্ত দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হানিফকে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে