
ফিলিস্তিনের গাজা ও ইরানে ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ইসলামি চার সংগঠন। এ সময় জায়নবাদী রাষ্ট্রটির বিরুদ্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তাঁরা।
আজ শুক্রবার রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে জুমার নামাজ শেষে পৃথক ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ করা চার সংগঠন হলো জাতীয় বিপ্লবী পরিষদ, ইসলামী ঐক্য আন্দোলন (ঢাকা মহানগর), খেলাফত মজলিস এবং ইসলামী ঐক্য ও মুসলিম উম্মাহর পুনর্জাগরণ পরিষদ।
সমাবেশে বক্তারা বলেন, মুসলিম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের উচিত গাজা ও ইরানের পাশে দাঁড়ানো এবং আন্তর্জাতিক অঙ্গনে এর প্রতিবাদ জানানো। একই সঙ্গে মুসলিম বিশ্বের দরকার ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া।
সমাবেশে গাজা ও ইরানের ওপর ইসরায়েলি হামলাকে ‘ইসলামি ভ্রাতৃত্বের প্রতি চরম অমানবিক আচরণ’ হিসেবে অভিহিত করে দ্রুত তা বন্ধের দাবি জানানো হয়।

নাটোরের গুরুদাসপুরে কালবৈশাখী ঝড়ে বসতঘর বিধ্বস্ত হয়ে তিন বোনের বইপত্র ও প্রয়োজনীয় জিনিসপত্র ভিজে নষ্ট হয়েছে। অভাবের সংসারে পড়ালেখা চালিয়ে যাওয়া তিন শিক্ষার্থীর পরিবার এখন নতুন করে ঘর মেরামত ও বইপত্র কেনা নিয়ে দুশ্চিন্তায় পড়েছে।
১ ঘণ্টা আগে
ফেনীর ছাগলনাইয়ায় এসএসসি পরীক্ষাকেন্দ্রে সহপাঠীকে খাতা না দেখানোকে কেন্দ্র করে এক পরীক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। আহত শিক্ষার্থীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
খুলনার ডুমুরিয়ায় জব্দ করা হরিণের মাংস ভাগাভাগি ও অভিযুক্ত ব্যক্তিকে ঘুষ নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগে দুই পুলিশ কনস্টেবলকে সাময়িকভাবে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর এ ব্যবস্থা নেওয়া হয়।
২ ঘণ্টা আগে
পিরোজপুরের নেছারাবাদে ‘শয়তানের নিশ্বাস’ বা ডেভিলস ব্রেথ ব্যবহার করে এক নার্সের কাছ থেকে প্রায় চার লাখ টাকার স্বর্ণালঙ্কার ও মূল্যবান সামগ্রী হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনার পর বাজারে আসা নারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা বলছেন, এলাকায় একই ধরনের প্রতারণার ঘটনা আগেও ঘটেছে।
২ ঘণ্টা আগে