
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) লোকপ্রশাসন বিভাগের এক ছাত্রী খুন হয়েছেন। আজ রোববার বিশ্ববিদ্যালয়সংলগ্ন ইসলামনগর এলাকার নিজ বাসা থেকে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত ওই শিক্ষার্থীর নাম শারমিন জাহান (২৩)। তিনি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ৫১তম আবর্তনের (২০২১-২২ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী। তিনি চাঁদপুরের কচুয়া এলাকার বাসিন্দা।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, শারমিন তাঁর স্বামী ফাহিম আল হাসানের সঙ্গে বিশ্ববিদ্যালয়সংলগ্ন ইসলামনগর এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন।
শারমিনের স্বামীর ভাষ্য, আজ (রোববার) দুপুরে তিনি বাসায় ছিলেন না। বেলা আনুমানিক ২টা থেকে ৩টার মধ্যে বাসায় ফিরে তিনি দেখতে পান বাসার প্রধান দরজা বাইরে থেকে বন্ধ। পরে বাসার ভেতরে প্রবেশ করে তিনি মেঝেতে শারমিনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। শারমিনের মাথায় গভীর আঘাতের চিহ্ন ছিল এবং তিনি সম্পূর্ণ নিস্তেজ অবস্থায় ছিলেন। পরে বাসার মালিক ও প্রতিবেশীদের সহযোগিতায় শারমিনকে দ্রুত উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর তাঁকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
খবর পেয়ে এনাম মেডিকেল কলেজে উপস্থিত হন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলমসহ কয়েকজন শিক্ষার্থী। প্রক্টর এ কে এম রাশিদুল আলম বলেন, ‘আমরা ঘটনা সম্পর্কে অবগত হয়েছি এবং যথাসম্ভব সহযোগিতা করছি। পুলিশ প্রশাসনকে অনুরোধ করেছি এর প্রপার ইনভেস্টিগেশন (যথাযথ তদন্ত) করার।’
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার বলেন, ‘এটা একটি মার্ডার কেস (হত্যাকাণ্ড)। ইতিমধ্যে মৃতদেহ সোহরাওয়ার্দী মেডিকেলে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। বাকি তথ্য ময়নাতদন্তের পর জানা যাবে।’

নওগাঁর বদলগাছীতে এক সার ডিলারকে ৫০ বস্তা সার দিতে চাপ দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সজল সরকারের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তিনি বলেছেন, সুযোগ থাকলে সার দিতে অনুরোধ করেছিলেন। কৃষকদের অভিযোগ, বাজারে নির্ধারিত দামে সার মিলছে না।
২ মিনিট আগে
টাঙ্গাইলের কালিহাতীতে ৩০০ পিস ইয়াবাসহ দুই যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁরা দুজনই ‘জুলাই যোদ্ধা’ এবং উপজেলা আহত জুলাই যোদ্ধা সমিতির নেতা বলে জানা গেছে।
৫ মিনিট আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে পৃথক অভিযানে ১ কোটি ২ লাখ ৩৮ হাজার ৬৫০ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)। জব্দ পণ্যের মধ্যে শাড়ি, ওষুধ, ইনজেকশন, বাজি ও প্রসাধনসামগ্রী রয়েছে।
১১ মিনিট আগে
জামালপুরের মেলান্দহ পৌরসভার ফুলছেন্না এলাকায় অবৈধভাবে পরিচালিত শেখ ব্রিকসের চিমনি গুঁড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। আজ বুধবার দুপুরে যৌথভাবে এ অভিযানটি চালানো হয়।
৩৪ মিনিট আগে