Ajker Patrika

মৌলভীবাজারে নদ-নদীর পানি কমতে শুরু করেছে

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারে নদ-নদীর পানি কমতে শুরু করেছে
পানি কমায় ভেসে উঠছে পচে যাওয়া ধানের খেত। ছবি: আজকের পত্রিকা

মৌলভীবাজারে কমতে শুরু করেছে নদ-নদীর পানি। জেলার কুশিয়ারা, মনু ও ধলাই নদের পানি কমেছে, তবে জুড়ী নদীর পানি এখনো বিপৎসীমার ওপর দিয়ে অতিক্রম করেছে। পানি কমার সঙ্গে সঙ্গে ভেসে উঠছে তলিয়ে যাওয়া বোরো খেত। তবে হাওর এলাকায় এখনো নিমজ্জিত বোরো ধান।

মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, গত কয়েক দিনের ভারী বৃষ্টি ও উজানের ঢলে মনু, ধলাই, কুশিয়ারা ও জুড়ী নদীর পানি বৃদ্ধি পায়। তবে গতকাল বিকেল থেকে পানি কমতে শুরু করে। এখন পানি অনেকটাই কমে গেছে।

সরেজমিন জেলার কমলগঞ্জ, রাজনগর ও মৌলভীবাজার সদর উপজেলার বেশ কিছু এলাকা ঘুরে দেখা যায়, বৃষ্টি ও ঢলের পানিতে বিস্তীর্ণ ফসলের মাঠ পানির নিচে তলিয়ে গেলেও এখন পানি কমায় পচা ধান দেখা যাচ্ছে। তবে হাওরের পানি কমেনি। হাওর এলাকা পানিতে টইটুম্বুর।

মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খালেদ বিন ওয়ালিদ বলেন, ‘জেলার নদীগুলোর পানি দ্রুত নামছে। আশা করছি, উজানে বৃষ্টি না হলে পানি আর বৃদ্ধি পাবে না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত