
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অস্বাভাবিক পরিমাণ কসমেটিকস ও মিল্ক পাউডার নিয়ে এসে আটক হন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৩৪০ ফ্লাইটের একজন বিমানবালা বা ফ্লাইট স্টিউয়ার্ডেস। পরবর্তীতে মুচলেকা দিয়ে তিনি ছাড়া পেয়েছেন।
জানা গেছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটি অবতরণের পর রুটিন চেকআপের অংশ হিসেবে বিমানের সিকিউরিটি বিভাগের দায়িত্বরত কর্মকর্তারা ক্রুদের তল্লাশি চালান। এ সময় ফ্লাইট স্টিউয়ার্ডেস আন্নামার কাছে সন্দেহজনকভাবে উল্লেখযোগ্য পরিমাণ বিদেশি কসমেটিকস ও মিল্ক পাউডার পাওয়া যায়।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্র জানিয়েছে, এই ধরনের পণ্যের শুল্ক আদায়ের দায়িত্ব মূলত কাস্টমস কর্তৃপক্ষের। ফলে বিমান কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে শুধু মুচলেকা নিয়ে ফ্লাইট স্টিউয়ার্ডেস আন্নামাকে ছেড়ে দেয়।
ঘটনাটি ধামাচাপা দেওয়ার অভিযোগও উঠেছে। জানা গেছে, আটক হওয়া ফ্লাইট স্টিউয়ার্ডেস আন্নামা মহানগর উত্তর বিএনপির নেতা ফাহিমের স্ত্রী। এ কারণে প্রভাব খাটিয়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালানো হয় বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ফ্লাইট স্টিউয়ার্ডেস আন্নামা আজকের পত্রিকা'কে বলেন, এটি বিমানের রুটিন চেক ছিল। কসমেটিকস ও মিল্ক পাউডার শুধুমাত্র ব্যক্তিগত ব্যবহারের জন্য এনেছেন বলেও দাবি করেন তিনি।

উল্লেখ্য, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ক্রুদের বিরুদ্ধে লাগেজের মাধ্যমে বিদেশি পণ্য এনে দেশের বাজারে বিক্রির অভিযোগ নতুন নয়। বিশেষ করে গুলশান ও বনানীর বিভিন্ন দোকানে এই পণ্যগুলো খোলা বাজারে পাওয়া যায়। এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড বিমানের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে এবং কাস্টমস আইনের লঙ্ঘন।
আরও খবর পড়ুন:

কাজ শেষ হওয়ার আগেই রাজশাহীতে ১৪ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন সড়কে ফাটল দেখা দিয়েছে। কোথাও কোথাও দেবে গেছে সড়ক। রাজশাহীর পবা উপজেলার বায়া থেকে তানোর উপজেলায় প্রবেশ করা সড়কটির বিভিন্ন অংশে সংস্কারের পরও বারবার খানাখন্দের সৃষ্টি হতো।
৫ মিনিট আগে
সুনামগঞ্জে বজ্রপাতে শিপু মিয়া (২৭) নামে এক নৌযান শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওরে বজ্রপাতের শিকার হয়ে তাঁর মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমদ।
১৯ মিনিট আগে
সমাবেশে ময়মনসিংহ মঞ্চের সমন্বয়ক ইমতিয়াজ আহমেদ বলেন, অগ্নিকাণ্ডের পর প্রশাসনের কর্মকর্তারা হাসপাতালে কেউ নিহত বা আহত হননি বলে বক্তব্য দিয়েছিলেন। পরে সাংবাদিকদের প্রতিবেদনে হতাহত হওয়ার তথ্য সামনে আসে। এ কারণে প্রশাসনের কর্মকর্তাদের জবাবদিহির আওতায় আনার দাবি জানান তিনি।
৩০ মিনিট আগে
চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গু আক্রান্ত হয়ে সিরাজুল মনিরা (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মনিরা উপজেলার পৌরসভার আমিরাবাদ এলাকার নুরুন্নবীর মেয়ে...
৩৩ মিনিট আগে