
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা ২০২৫-এর ফলাফল আজ বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় প্রকাশিত হবে। এর মাধ্যমে পরীক্ষায় অংশ নেওয়া ১৯ লাখ পরীক্ষার্থীর অপেক্ষার প্রহরও ফুরোচ্ছে। পরীক্ষার্থীরা কেন্দ্রীয় ও নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল দেখতে পারবে।
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফলাফল শিক্ষা বোর্ডসমূহের ওয়েবসাইটে, সংশ্লিষ্ট পরীক্ষাকেন্দ্র/শিক্ষাপ্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে প্রকাশ করা হবে।
চলতি বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন। এর মধ্যে ছাত্র ৭ লাখ ১ হাজার ৫৩৮ জন এবং ছাত্রী ৭ লাখ ৮৮ হাজার ৬০৪ জন। ২ হাজার ২৯১টি কেন্দ্রে ১৮ হাজার ৮৪টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিয়েছে।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী রয়েছে ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন। এর মধ্যে ছাত্র ১ লাখ ৫০ হাজার ৮৯৩ জন এবং ১ লাখ ৪৩ হাজার ৮৩৩ জন ছাত্রী। এই বোর্ডের অধীনে পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ৭২৫টি। প্রতিষ্ঠানের সংখ্যা ৯ হাজার ৬৩। অন্যদিকে, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৪৩ হাজার ৩১৩। এর মধ্যে ছাত্র ১ লাখ ৮ হাজার ৩৮৫ এবং ছাত্রী ৩৪ হাজার ৯২৮ জন।
ফল যেভাবে দেখা যাবে
আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের পর শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে। ওয়েবসাইটে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, পরীক্ষার নাম, বছর ও শিক্ষা বোর্ড সিলেক্ট করে ‘সাবমিট’ বাটনে ক্লিক করে ফল জানা যাবে।
এ ছাড়া মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে। ফোনের মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাসের বছর লিখে পাঠাতে হবে 16222 নম্বরে। উদাহরণ: SSC Dha 123456 2025 লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে জানা যাবে ফল।
দাখিলের ফল পেতে Dakhil লিখে স্পেস দিয়ে Mad লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে 2025 লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। আর কারিগরি বোর্ডের ক্ষেত্রে SSC লিখে স্পেস দিয়ে Tec লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে 2025 লিখে 16222 নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে ফলাফল পাওয়া যাবে।

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) তিন মাসব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ‘প্রতিবেদনের পথে ১.০’ শীর্ষক এ প্রশিক্ষণের আয়োজন করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (বেরোবিসাস)।
৫ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন দেশের অনেক শিক্ষার্থীর। সেই স্বপ্নপূরণের পথে ভর্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ একটি ধাপ। তীব্র প্রতিযোগিতার এই পরীক্ষায় কয়েকটি নম্বরের ব্যবধানেও বদলে যেতে পারে মেধাক্রম, পছন্দের বিষয় বা কাঙ্ক্ষিত অনুষদে ভর্তির সুযোগ। তাই শেষ মুহূর্তে কত ঘণ্টা পড়া হলো, তার চেয়ে বেশি...
৬ ঘণ্টা আগে
পর্তুগালের ইউনিভার্সিটি অব পোর্তোতে ২০২৭-২৮ শিক্ষাবর্ষে বৃত্তির সুযোগ রয়েছে। দেশি-বিদেশি শিক্ষার্থীরা এসব বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে বিভিন্ন বৃত্তি দেওয়া হবে। আর্থিক সংকট যেন উচ্চশিক্ষার পথে বাধা না হয়, সে লক্ষ্যেই এসব বৃত্তি দেওয়া হয়।
৮ ঘণ্টা আগে
আগামী শিক্ষাবর্ষের মাধ্যমিক স্তরের পাঠ্যবইয়ে ইতিহাসের পাঠে পরিবর্তন আসছে। নতুন করে যুক্ত হচ্ছে ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঘটনাপ্রবাহ, ১৯৯০ সালের গণ-অভ্যুত্থানে প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক ভূমিকা। পাশাপাশি যুক্ত হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ নিবন্ধ।
১২ ঘণ্টা আগে