খুলনা মহানগরীর যানজট নিরসনকল্পে কেএমপির ট্রাফিক বিভাগ এবং অটোরিকশার মালিক ও চালক সমিতির নেতাদের সঙ্গে সভা করেছেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। গতকাল সোমবার সকালে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে এ সভা হয়।
সভায় স্বল্প সময়ের মধ্যে বাস ও ট্রাকগুলোকে স্ট্যান্ডের মধ্যে রাখতে বাধ্য করা, নির্মাণসামগ্রী সড়কে না রাখা, ব্যবসায়ী কর্তৃক দোকানের সামনে সড়কের ওপর পণ্য রাখতে না দেওয়া, সড়কে যত্রতত্র গাড়ি পার্ক না করা এবং দীর্ঘ মেয়াদে রিকশা ও ইজিবাইকের জন্য স্ট্যান্ড নির্মাণ ও হকারদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় খুলনা মহানগর পুলিশের (কেএমপি) ট্রাফিক বিভাগের পক্ষ থেকে জানানো হয়, অননুমোদিত ইজিবাইক (ব্যাটারিচালিত অটোরিকশা) ও রিকশা; সড়ক বিভাজকে (ডিভাইডার) ঘন ঘন ইউটার্ন; সড়কে পর্যাপ্ত জেব্রাক্রসিং না থাকা; গুরুত্বপূর্ণ মোড়ে যাত্রী ওঠানামা করানো; ইজিবাইক ও রিকশার জন্য নির্দিষ্ট স্ট্যান্ড না থাকা; বড় বড় মার্কেট, হাসপাতাল ও ক্লিনিকে নিজস্ব
পার্কিং স্পেস না থাকা; সড়কের ওপর গাড়ি ও বাইক পার্ক করে রাখা এবং ভ্রাম্যমাণ হকার যানজট সৃষ্টির জন্য দায়ী।
সভায় বলা হয়, নগরীতে যাত্রী ও পণ্য পরিবহনের জন্য কেসিসি কর্তৃক প্রায় ১০ হাজার ইজিবাইক চলাচলের অনুমতি দেওয়া আছে। এ ছাড়া ১৭ হাজার রিকশার লাইসেন্স দেওয়া হলেও ২০২৪-২৫ অর্থবছরে রিকশার লাইসেন্স নবায়ন করা হয়েছে মাত্র ৬৮০টি। আদালতে মামলা চলমান থাকায় রিকশার লাইসেন্স নবায়ন করা সম্ভব হচ্ছে না। অনুমোদনের বাইরে অধিকাংশ ইজিবাইক ও ব্যাটারিচালিত রিকশা বাইরে থেকে শহরে প্রবেশ করে। বাইরের ইজিবাইকের প্রবেশ বন্ধ করা গেলে যানজট অনেকাংশে নিয়ন্ত্রণে আনা সম্ভব বলে বলে সভায় জানানো হয়।
সভায় খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, ‘শহরে যান চলাচলের বিষয়টি আমরা সুশৃঙ্খল করতে চাই। জনগণকে একটি সুন্দর শহর উপহার দিতে হলে যানজট নিরসন করা অপরিহার্য। সামগ্রিক বিষয়ে পর্যালোচনা করে রিকশা, ইজিবাইক ও সিএনজিচালিত অটোরিকশা চলাচলে নিয়ন্ত্রণ আনতে হবে।’ এতে কেউ স্বল্প ক্ষতির সম্মুখীন হলেও জনস্বার্থে তা মেনে নেওয়ার জন্য তিনি সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।
এতে উপস্থিত ছিলেন কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, প্রধান রাজস্ব কর্মকর্তা
রহিমা সুলতানা বুশরা, নির্বাহী ম্যাজিস্ট্রেট কোহিনুর জাহান, কেএমপির ডিসি (ট্রাফিক) শফিকুল ইসলাম, এডিসি (ট্রাফিক) মো. ছয়রুদ্দীন আহমেদ প্রমুখ।

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নৌকাবাইচ প্রতিযোগিতা চলাকালে দুই প্রতিযোগী নৌকার লোকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় নৌকার প্রায় ২২–২৫ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেল ৬টার দিকে উপজেলার সোনতলা করতোয়া নদীতে নৌকাবাইচ চলাকালে এ ঘটনা ঘটে।
৫ মিনিট আগে
জনস্বাস্থ্য অধিদপ্তরের ড্রাফটম্যান শাহিন আলমকে গ্রেপ্তার করেছে কুমিল্লার চৌদ্দগ্রাম মডেল থানা-পুলিশ। চৌদ্দগ্রাম বাজারে জামায়াত নেতা ফজলুল হকের পিকআপ ভ্যানে অগ্নিসংযোগের ঘটনায় আজ মঙ্গলবার সকালে তাঁকে গ্রেপ্তার করা হয়। সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা...
১৪ মিনিট আগে
দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের যান্ত্রিক ত্রুটির কারণে সচল দুটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এর আগে ২০২০ সালে ২ নম্বর ইউনিটটিও পুরোপুরি অচল হয়ে পড়ে আছে। এতে করে কেন্দ্রটির উৎপাদন একেবারে বন্ধ হয়ে গেল। তাতে উত্তরাঞ্চলের জেলাগুলোতে মারাত্মক বিদ্যুৎ বিপর্যয়ের
২২ মিনিট আগে
চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা, যোগাযোগ ব্যবস্থা, জাহাজ ও কার্গো ব্যবস্থাপনা, সংরক্ষিত এলাকা ও অপারেশনাল তথ্য, স্কেচ, অবকাঠামোর ছবি, ভিডিও অনুমতি ছাড়া প্রকাশ না করার নির্দেশনা দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
২৬ মিনিট আগে