
বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের ‘এমএলএসএস’ পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। ১৩ জুলাই এ পরীক্ষা শুরু হবে। এতে ৫ হাজার ৮৮৫ জন প্রার্থী অংশ নেবেন। হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অডিটরিয়ামে ১৩ জুলাই থেকে শুরু হওয়া এ পরীক্ষা চলবে ২২ জুলাই পর্যন্ত।
ভিন্ন ভিন্ন দিনে অনুষ্ঠিত মৌখিক পরীক্ষার প্রার্থীদের রোল নম্বর প্রতিষ্ঠানটির অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে। প্রতিদিন সকাল ও বিকেল দুই শিফটে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে প্রথম শিফট ও বেলা ২টা থেকে দ্বিতীয় শিফটের পরীক্ষা শুরু হবে।
পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের মুঠোফোনে খুদে বার্তায় ইউজার নেম ও পাসওয়ার্ড পাঠানো হয়েছে। প্রার্থীরা টেলিটক বাংলাদেশের ওয়েবসাইটে গিয়ে লগইন করে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরীক্ষার্থীকে আবেদনপত্রটি এবং আবেদনপত্রে উল্লিখিত শিক্ষাগত যোগ্যতা, কোটা, অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদ ও অন্যান্য কাগজপত্রের মূল কপি এবং ১ সেট সত্যায়িত ফটোকপি সঙ্গে আনতে হবে। চাকরিরত প্রার্থীদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনাপত্তি সনদ সঙ্গে আনতে হবে।
প্রবেশপত্র ব্যতীত কোনো পরীক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না। পরীক্ষার্থীকে পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে সুপ্রিম কোর্ট অডিটরিয়ামে রিপোর্ট করতে হবে। পরীক্ষার ফলাফলসহ পরবর্তী নির্দেশনাসমূহ বাংলাদেশ সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
আরও খবর পড়ুন:

নগদ লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের এমআইএস বিভাগে ‘এক্সিকিউটিভ’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
২০ ঘণ্টা আগে
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ব্রাঞ্চ ক্রেডিট অপারেশনস বিভাগে ‘রিলেশনশিপ অফিসার/রিলেশনশিপ ম্যানেজার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ১৫ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে....
১ দিন আগে
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কাজী ফার্মস গ্রুপ। প্রতিষ্ঠানটি তাদের চিকস অ্যান্ড ফিড সেলস বিভাগে ‘অফিসার/এক্সিকিউটিভ’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, খুলনা...
১ দিন আগে
নগদ লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের বিজনেস সেলস বিভাগে ‘কি অ্যাকাউন্ট ম্যানেজার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
৩ দিন আগে