Ajker Patrika

আশুলিয়ায় সড়কের পাশে পার্কিং করা বাসে আগুন

সাভার (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ১২: ৪৯
আশুলিয়ায় সড়কের পাশে পার্কিং করা বাসে আগুন
আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় নারী ও শিশু হাসপাতালের সামনে বাসে আগুন দেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা

ঢাকা সাভারের আশুলিয়ায় সড়কের পাশে পার্কিং করে রাখা আলিফ পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এই ঘটনায় বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালক আহত হয়েছেন। আজ বুধবার (১২ নভেম্বর) ভোর পৌনে ৫টার দিকে আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় নারী ও শিশু হাসপাতালের সামনে এই ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন জানায়, ভোর পৌনে ৫টার দিকে একটি মোটরসাইকেলে করে দুজন লোক এসে বাসে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসে ফোন দিলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বাসের ভেতরের সব পুড়ে যায়।

গাড়ির চালক সাত্তার বলেন, ‘আমি গাড়ির ভেতরে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ বাসে আগুন দেখে জানালা দিয়ে লাফ দিয়ে নেমে যাই। বাস থেকে নেমে দেখি চারজন লোক দুটি মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে। তারা হেলমেট পরা ছিল। তাদের দেখে যখন আমি চিল্লানি শুরু করে দিছি। তখন তারা ফাঁকা গুলি ছুড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়। বাস থেকে নামার সময় আমি পায়ে আঘাত পাই।’

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব বলেন, ‘খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নেয়। তবে আমরা হতাহতের কোনো খবর পাইনি।’

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানান, ভোরে খবর পেয়ে তিনিসহ কয়েকজন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অফিস সকাল ৯টা থেকে ৪টা, সন্ধ্যা ছয়টায় বন্ধ মার্কেট

ইরানের ইউরেনিয়াম মাটির অনেক গভীরে—বোল পাল্টালেন ট্রাম্প

অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আটক, ট্রাক জব্দ

বাংলাদেশ সীমান্তে নদী-খালে সাপ-কুমির নামাবে বিএসএফ

এভারেস্টে মৃত্যুফাঁদ: পর্যটকদের বিষ খাইয়ে ১৫০ কোটি টাকার বিমা জালিয়াতি, নেপথ্যে গাইড-হাসপাতাল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত