টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জামাল মিয়ার বিরুদ্ধে তাঁর পরিষদের ৯ জন সদস্য (মেম্বার) অনাস্থা প্রস্তাব জানিয়েছেন। ইউপি সদস্যরা চেয়ারম্যান জামাল মিয়ার বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপ্রীতি, অর্থ আত্মসাৎ, অসৌজন্যমূলক আচরণসহ ১০টি অভিযোগ তোলেন।
আজ শুক্রবার বিকেলে সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হোসেন পাটওয়ারী চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গতকাল বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদের জরুরি সভায় ইউপি সদস্যরা এই অনাস্থার কথা জানান।
লিখিত অভিযোগ এবং পরিষদের সদস্যদের অভিযোগ সূত্রে জানা গেছে, জামাল মিয়া ইউপি চেয়ারম্যান হিসেবে শপথ নেওয়ার পর থেকেই সাধারণ মানুষকে বিদেশ পাঠানোর কথা বলে অর্থ আত্মসাৎ, টিসিবি কার্ড দিয়ে টাকা আদায়, ভিজিএফের কাজে অনিয়ম, গ্রাম পুলিশ নিয়োগে উৎকোচ গ্রহণসহ ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি ও স্বজনপ্রীতির সঙ্গে জড়িত। তিনি পরিষদের সদস্যদের সঙ্গে নিয়মিত অসৌজন্যমূলক আচরণ করেন।
এ ছাড়া চেয়ারম্যানের ছেলে আলমগীর হোসেন ইউপি সদস্যদের বিভিন্ন সময় হুমকি দিচ্ছেন বলেও অনাস্থা প্রস্তাবের অভিযোগে উল্লেখ করা হয়।
৬ নম্বর ওয়ার্ডের সদস্য মামুন শিকদার বলেন, ‘আমাদের ইউপি চেয়ারম্যান পরিষদের সদস্যদের সঙ্গে অশ্লীল ভাষা ব্যবহার করে তুচ্ছ-তাচ্ছিল্যের সঙ্গে কথা বলেন। তাঁর কথা শুনে মনে হয়, পরিষদে ইউপি সদস্যদের কোনো প্রয়োজনই নেই।’
অভিযোগের বিষয়ে ইউপি চেয়ারম্যান জামাল মিয়া বলেন, ‘প্রকৃত ঘটনা হচ্ছে, আমার ছেলে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছে। তাঁর প্রতিদ্বন্দ্বী একজন প্রার্থী পরিষদের সদস্যদের ভুল বুঝিয়ে এসব করাচ্ছে। প্রতিটি অভিযোগই মিথ্যা বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিত। এগুলো কিছু না, এগুলো থাকবে না।’
ইউএনও মোহাম্মদ হোসেন পাটওয়ারী বলেন, ‘কালিয়া ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ৯ জন সদস্যের নানা অভিযোগ ও অনাস্থা প্রস্তাব পেয়েছি। এ বিষয়ে খোঁজখবর নিয়ে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।’

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, আসন্ন ঈদুল আজহায় দেশে কোরবানির পশুর চাহিদা ১ কোটি ২ লাখ হলেও কোরবানিযোগ্য পশুর সংখ্যা ১ কোটি ২৩ লাখ। অতিরিক্ত ২২ লাখ কোরবানির পশু রয়েছে। তাই কোরবানির জন্য পশু আমদানির কোনো সম্ভাবনা নেই।
২০ মিনিট আগে
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় শিয়ালের কামড়ে অন্তত ১৫ জন আহত হয়েছেন। একই ঘটনায় ১৮টি গরুও আক্রান্ত হয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। আজ শনিবার দুপুরে উপজেলার রসুলপুর গ্রামের ফসলি মাঠে এই ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গ্রাম্য চিকিৎসকের কাছে চিকিৎসা নিয়েছেন।
৩৭ মিনিট আগে
রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, ‘বর্তমান সরকার চাচ্ছে রেলকে জনপ্রিয় করে তুলতে, যেহেতু রেলের জনপ্রিয়তা রয়েছে, চাহিদাও রয়েছে। কিন্তু আমাদের সরকার যেভাবে মানুষকে সেবা দিতে চায়, সেই সেবা দেওয়ার জন্য আমাদের যে ধরনের সাপোর্ট দরকার, লোকোমোটিভ...
৪১ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির দাফন সম্পন্ন হয়েছে। আজ শনিবার দুপুরে তাঁর মরদেহ মাদারীপুরের গ্রামে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন স্বজন, প্রতিবেশী ও সহপাঠীরা। পরে জানাজা শেষে দাদা-দাদির কবরের পাশে তাঁকে দাফন করা হয়।
৪৪ মিনিট আগে