
রাজধানীর বিমানবন্দর এলাকার জসীমউদ্দীন মোড়ে দায়িত্ব পালনকালে রাইদা পরিবহনের একটি বাসের ধাক্কায় আহত হয়েছেন নারী পুলিশ কনস্টেবল আমিনা আক্তার মিশু। এতে তাঁর হাত ভেঙে গেছে। আহত আমিনা বিমানবন্দর ট্রাফিক জোনে কর্মরত ছিলেন।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে জসীমউদ্দীন মোড়ের পশ্চিম সিগন্যালে ডিউটিরত অবস্থায় ঘটনাটি ঘটে।
ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।
ট্রাফিক সূত্রে জানা যায়, বিমানবন্দর এলাকায় রাইদা পরিবহনের একটি বাস দ্রুতগতিতে অন্যান্য যানবাহনকে পেছনে ফেলে বাঁ পাশ দিয়ে বের হওয়ার চেষ্টা করছিল। এ সময় বাসটি ডিউটিরত আমিনাকে সজোরে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় তিনি রাস্তায় ছিটকে পড়ে হাত ভেঙে গুরুতর আহত হন।
পাশে থাকা পুলিশের টহল টিম তাৎক্ষণিকভাবে আহত কনস্টেবল আমিনাকে উদ্ধার করে জাতীয় পঙ্গু হাসপাতালে পাঠায়।
ঘটনার পর উত্তরা পশ্চিম থানা-পুলিশ বাসচালক ইউসুফ মিয়াকে (২৫) আটক করে। তিনি বরিশালের বাবুগঞ্জ উপজেলার মোশাররফ সরদারের ছেলে। বাসটি জব্দ করে উত্তরা পশ্চিম থানার এসআই আব্দুল মালেকের কাছে হস্তান্তর করা হয়েছে।
সংশ্লিষ্ট ট্রাফিক কর্মকর্তারা জানিয়েছেন, ট্রাফিক দায়িত্বে থাকা অবস্থায় এমন দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক। ঘটনার তদন্ত চলছে এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শেষে মরদেহগুলো কুষ্টিয়ার উদ্দেশে রওনা হয়। রাত সাড়ে ১০টার দিকে চারজনের মরদেহ কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়ায় দেবাশীষের ভাড়া বাসায় পৌঁছায়। পরে আফসানা শারমীন ও আকরাম হোসেনের মরদেহ তাঁর শ্বশুরবাড়ি থানা পাড়ায় নেওয়া হয়।
২১ মিনিট আগে
মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হওয়ায় ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় ৯৮ হাজার ভোটের ব্যবধানে জয় পেয়েছিলেন তিনি। তাঁর প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন পেয়েছিলেন ১ লাখ ৪১ হাজারের বেশি ভোট।
৬ ঘণ্টা আগে
ফেনী সদরের মোহাম্মদ কাওছার ও ফৌজিয়া আক্তার ইভার ঘর আলো করে এসেছিল মোহাম্মদ সাইফান। পরিবারের প্রথম সন্তাকে নিয়ে বুনছিলেন কত স্বপ্ন। কিন্তু সেই স্বপ্ন তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। হামে আক্রান্ত হয়ে প্রায় ২১ দিনের লড়াই শেষে হার মানে সাইফান।
৬ ঘণ্টা আগে
১০০ শয্যাবিশিষ্ট ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসকের তীব্র সংকটের মধ্য দিয়ে চলছে চিকিৎসাসেবা। হাসপাতালটিতে অনুমোদিত ৬৬টি চিকিৎসক পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র ১৩ জন। ৫৩টি পদই শূন্য রয়েছে। এর মধ্যে ২১ বিষয়ের চিকিৎসক পদে কর্মরত নেই একজনও।
৬ ঘণ্টা আগে