
রাজধানীর বঙ্গবাজারে ব্যবসায়ী ও দোকানমালিকদের মধ্যে হাতাহাতি ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কামাল হোসেন রিপন নামের এক ব্যবসায়ী আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এনেক্স কো টাওয়ারের সামনে অবস্থিত বঙ্গবাজার কমপ্লেক্স দোকান মালিক সমিতির অস্থায়ী ক্যাম্পে এ ঘটনা ঘটে।
শাহবাগ থানা-পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মশিউর রহমান বলেন, বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে যাওয়া মার্কেটের দোকান মালিক সমিতির নেতাদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হন কামাল হোসেন রিপন নামের এক ব্যবসায়ী। তাঁর বয়স ৫০ বছর। বঙ্গবাজারের পুড়ে যাওয়া মার্কেটের দ্বিতীয় তলায় ৫৮/১ নম্বর দোকান ছিল রিপনের। তিনি মিরপুরের বাসিন্দা।
বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন হট্টগোলের সময় সেখানে উপস্থিত ছিলেন। এ বিষয়ে তিনি বলেন, ‘বঙ্গবাজারের আগুনে ক্ষতিগ্রস্ত দোকানের সংখ্যা, কমিটির কার্যক্রম ও সেখানকার কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে এ হাতাহাতির ঘটনা ঘটেছে। আমাকে সরকারের পক্ষ থেকে অর্থ সংগ্রহের জন্য বলা হয়েছে, আমি সেই চেষ্টাই করছি। ব্যবসায়ীদের মধ্যে কমিটি নিয়ে দ্বন্দ্ব। তাঁদের কার্যক্রমে বিরক্ত হয়ে আমি ঘটনাস্থল ত্যাগ করেছি। কারা ক্ষতিগ্রস্ত, কারা নতুন করে অ্যালটমেন্ট পাবেন তা ঠিক করবে সিটি করপোরেশন।’
নানাভাবে যে অর্থ সংগ্রহ করা হচ্ছে সেটা কীভাবে ক্ষতিগ্রস্ত দোকান মালিক ও ব্যবসায়ীরা পাবেন? এমন প্রশ্নের জবাবে হেলাল উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা টাকাগুলো তুলে সংসদ সদস্য ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসকে দেব। তাঁরা এই টাকাটা প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করবেন। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সঙ্গে এই টাকা সমন্বয় করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও দোকানমালিকদের প্রদান করা হবে।’
হাতাহাতি-হট্টগোলের কারণ জানতে চাইলে বঙ্গবাজার কমপ্লেক্স দোকান মালিক সমিতির সভাপতি মো. নাজমুল হুদা বলেন, ‘এখানে আগুনের ঘটনায় ২ হাজার ৯৬১ জন ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন। কোনো দোকান অক্ষত ছিল না। নিচতলা, দোতলা, তিনতলার কিছুই অবশিষ্ট নেই। কিন্তু, এখন কেউ কেউ এসে বলা শুরু করল, এখানে নাকি ২ হাজার ৬০০ দোকান। বাকি দোকান নাকি ঘাপলা। এটা শুনে ক্ষতিগ্রস্ত দোকানিরা বিক্ষুব্ধ হয়েছেন। ধাওয়া করেছেন।’
মো. নাজমুল হুদা আরও বলেন, ‘আমরা ধরে ধরে খুঁজে বের করে তালিকা করেছি। তালিকায় ২ হাজার ৯৬১ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর নাম এসেছে। সেই তালিকা আমরা সিটি করপোরেশনকে দিয়েছি। কেউ যদি এখন এখানে এসে হট্টগোল লাগানোর চেষ্টা করে, ষড়যন্ত্র করে তাহলে তো সমস্যা।’

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সিনিয়র অ্যাডভোকেট আলহাজ্ব মো. রুহুল আমিন আদালতে মামলা পরিচালনার সময় অসুস্থ হয়ে মারা গেছেন। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
৫ মিনিট আগে
বর্ষায় পানিতে টইটুম্বুর নাটোরের নন্দকুঁজা নদী। কিন্তু নদীজুড়ে কচুরিপানার বিস্তারে থমকে গেছে নৌ চলাচল, ব্যাহত হচ্ছে মাছের প্রজনন, ক্ষতিগ্রস্ত হচ্ছে জীববৈচিত্র্য। দীর্ঘদিনেও কচুরিপানা অপসারণে কার্যকর উদ্যোগ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন নদীপারের বাসিন্দারা...
১২ মিনিট আগে
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ৩৭ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন। সংবর্ধিত শিক্ষার্থীদের মধ্যে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে ১৮ জন ও সাধারণ গ্রেডে ১৩ জন এবং জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে দুজন ও সাধারণ গ্রেডে চারজন
১৪ মিনিট আগে
কুমিল্লার লাকসামে যুবক সাইফুল ইসলাম সোহান হত্যা মামলায় মো. মিজানুর রহমান হাজারী (৬৫) নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৩০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে একই মামলার অপর আসামি ও তাঁর ছেলে মেহেদী হাসানের বিরুদ্ধে অভিযোগ...
১৬ মিনিট আগে