Ajker Patrika

ভবন ভাঙার কাজ করতে গিয়ে দেয়াল ধসে নারী শ্রমিকের মৃত্যু

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
ভবন ভাঙার কাজ করতে গিয়ে দেয়াল ধসে নারী শ্রমিকের মৃত্যু
নিহত হোসনেয়ারার স্বজনদের আহাজারি। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লার চৌদ্দগ্রামে পুরোনো ভবন ভাঙার সময় দেয়াল ধসে হোসনেয়ারা বেগম (৪৮) নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার মুন্সিরহাট বাজারে ব্র্যাক অফিসসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হোসনেয়ারা বেগম নেত্রকোনার বারহাট্টা থানার রূপচন্দ্রপুর গ্রামের বাসিন্দা। তিনি শ্রমিক সর্দার হাজী ইসমাইলের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিন ৯০০ টাকা মজুরিতে দুই নারী ও তিন পুরুষসহ পাঁচ শ্রমিক বৃহস্পতিবার সকালে মুন্সিরহাট পূর্ব বাজারের ব্র্যাক অফিসসংলগ্ন মুজিবুর রহমানের পুরোনো ভবন ভাঙার কাজ শুরু করেন।

কাজ চলাকালে অসাবধানতাবশত একটি দেয়ালের অংশ ধসে হোসনেয়ারা বেগমের ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। সহকর্মীরা তাঁকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রবিউল হোসেন বলেন, দেয়াল ধসে গুরুতর আহত ওই নারী শ্রমিককে হাসপাতালে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

ভবনের মালিক মুজিবুর রহমান বলেন, ‘৮০ হাজার টাকা চুক্তিতে রাজমিস্ত্রি জাহাঙ্গীরকে ভবনটি ভাঙার দায়িত্ব দেওয়া হয়। বৃহস্পতিবার পাঁচজন নারী-পুরুষ শ্রমিক দিয়ে ভবন ভাঙার কাজ করার সময় দেয়াল ধসে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে।’

চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোছাইন বলেন, শ্রমিকের মৃত্যুর বিষয়টি তিনি অবগত নন। খোঁজ নিয়ে বিস্তারিত জানবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত