Ajker Patrika

শিশু ধর্ষণচেষ্টা মামলার ৯ দিনেও গ্রেপ্তার হয়নি আসামি, পরিবারকে হুমকির অভিযোগ

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
শিশু ধর্ষণচেষ্টা মামলার ৯ দিনেও গ্রেপ্তার হয়নি আসামি, পরিবারকে হুমকির অভিযোগ
ধর্ষণচেষ্টার মামলার পলাতক আসামি সুলতান আহমেদ। ছবি: সংগৃহীত

কুমিল্লার দেবিদ্বারে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে করা মামলায় ৯ দিনেও আসামি গ্রেপ্তার হয়নি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী শিশুর বাবা। উল্টো আসামির স্ত্রী ও বিভিন্ন মাধ্যমে ভুক্তভোগীর পরিবার ও মামলার সাক্ষীদের হুমকি দেওয়া হচ্ছে। আজ বৃহস্পতিবার দুপুরে দেবিদ্বার উপজেলা প্রেসক্লাবে উপস্থিত হয়ে এসব অভিযোগ করেন মামলার বাদী ও শিশুটির বাবা।

গত ১৭ নভেম্বর সকালে ধর্ষণচেষ্টার ঘটনাটি ঘটে। ওই দিন রাতে শিশুটির বাবা বাদী হয়ে সুলতান আহমেদকে (৪২) একমাত্র আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দেবিদ্বার থানায় মামলা করেন।

ভুক্তভোগী শিশুর বাবা বলেন, ‘পুলিশ আসামি গ্রেপ্তারে অবহেলা করছে। আজ ৯ দিন পার হলেও আসামিকে আটক করা হয়নি। সে বিভিন্নভাবে আমার পরিবার ও মামলার সাক্ষীদের হুমকি দিয়ে আসছে। তাকে গ্রেপ্তার না করা পর্যন্ত আমরা খুবই আতঙ্কের মধ্যে আছি। তাকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, ‘শিশু ধর্ষণচেষ্টার মামলার আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আসামি বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াচ্ছে, তবে শিগগিরই তাকে আটক করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত