
ছেলের বিয়ের জন্য পাত্রী দেখতে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় এসেছিলেন আবুল বাশার ও তাঁর স্ত্রী মোরশেদা বেগম। সেখান থেকে নাঙ্গলকোট উপজেলায় বাড়ি ফেরার পথে ট্রাকের নিচে চাপা পড়ে তাঁদের বহনকারী সিএনজি অটোরিকশাটি। এতে ঘটনাস্থলেই এই দম্পতি নিহত হন। অটোরিকশাচালকও মারা গেছেন।
আজ সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাক-সিএনজিচালিত অটোরিকশা-ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। উপজেলার লাকসাম-চৌদ্দগ্রাম আঞ্চলিক সড়কের ফেলনা কাজী বাড়ি ইউটার্নে তিন যানবাহনের সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন জেলার নাঙ্গলকোট উপজেলার মৌকরা ইউনিয়নের মহেশ্বর গ্রামের আবুল বাশার, তাঁর স্ত্রী মোরশেদা বেগম ও সিএনজি অটোরিকশার চালক চৌদ্দগ্রাম পৌরসভার নাটাপাড়ার কালা মিয়ার ছেলে মমতাজ।
এ ঘটনায় আহত ব্যক্তিরা হলেন নিহত দম্পতির ছেলে আবু তৈয়ব (২৬), একই উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়নের গান্দাচী গ্রামের আব্দুর রহমান (২৭), আগুনশাইন গ্রামের রাজমিস্ত্রি কবির হোসেন (৪০), শ্যামপুর গ্রামের ব্যাটারিচালিত অটোরিকশাচালক মাহবুবুল হক ও মাহিনী গ্রামের আনোয়ারা বেগম (৪২)।
নিহত আবুল বাশারের ভাই মোস্তফা বলেন, ‘আমার ভাই-ভাবি তাঁদের ছেলে তৈয়বের জন্য চৌদ্দগ্রামের একটি এলাকায় পাত্রী দেখতে আসেন। পাত্রী দেখা শেষে সিএনজি অটোরিকশায় বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই আমার ভাই ও ভাবির মৃত্যু হয়।’
চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের ইনচার্জ মেহেদী হাসান বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া আহত কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস যায়।

তাহিরপুরে নদীর পাড় কাটার সময় বালুচাপা পড়ে লিয়াকত আলী (৩২) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে আরও একজন আহত হয়েছেন। আজ রোববার বাদাঘাট ইউনিয়নে যাদুকাটা নদীর পশ্চিম পাড়ে এ ঘটনা ঘটে।
১১ মিনিট আগে
বগুড়ার আদমদীঘিতে রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় হাবিবা খাতুন (৪) নামের এক শিশু নিহত হয়েছে। আজ রোববার (২৯ মার্চ) বেলা ১১টায় উপজেলার চাঁপাপুর আঞ্চলিক সড়কের আড়াইল বাজারে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
১৩ মিনিট আগে
কুমিল্লার চৌদ্দগ্রামে বজ্রপাতে আবুল খায়ের (৬০) নামে এক কৃষক নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে চৌদ্দগ্রাম পৌরসভার ১ নং ওয়ার্ডের সোনাকাটিয়া গ্রামে। আবুল খায়ের ওই গ্রামের মৃত জন্তুর আলীর ছেলে।
২৭ মিনিট আগে
যশোরের মনিরামপুরে সরকারি রাস্তা কেটে মাছের ঘের করার অপরাধে মাহাতাব মোড়ল (৫০) নামে এক ব্যক্তিকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার (২৯ মার্চ) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হরিহরনগর ইউনিয়নের রূপসপুর গ্রামে অভিযান চালিয়ে এই দণ্ড দেন।
৩৭ মিনিট আগে